1 Answers

নৈশভোজ ব্যতীত একাধারে রোজা রাখাকে সাওমে বিসাল বলে। এই রোজা শরীয়ত সম্মত নয়।

আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাওমে বিসাল কর না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তো সাওমে বিসাল করেন। তিনি বললেনঃ আমি তো তোমাদের কারো মত নই। আমাকে আমার প্রতিপালক পানাহার করান।

(সূনান আত তিরমিজী [তাহকীককৃত], অধ্যায়ঃ ৬/ (সাওম), হাদিস নম্বরঃ ৭৭৮, হাদিসের মানঃ সহিহ)।

অর্থাৎ এ ব্যাপারে আমি তোমাদের মত নই। এতে যে কষ্ট তোমরা পাবে, আমি পাব না। কারণ মহান আল্লাহ আমাকে পানাহার করান। সুতরাং এ রোজা আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট, অন্যের জন্য তা বৈধ নয়।

সাওমে বিসাল, অর্থাৎ একাদিক্রমে দুই বা ততোধিক দিন ধরে বিনা পানাহারে রোজা রাখা হারাম।

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রমুখাৎ বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল তথা বিনা পানাহারে কয়েকটি রোজা রাখতে নিষেধ করেছেন।

3074 views

Related Questions