2 Answers

হ্যা অবশ্যই। আপনি আপনার স্ত্রীকে বাবুর মা বলে ডাকতে পারবেন ইসলামে কোন বাধা নেই এছাড়াও আদর করে নিজের স্ত্রীকে জান , বেবি , সোনা বলে ডাকতে পারেন।

 

3041 views Answered

 

নিজের স্ত্রী কে বাবুর মা বলে ডাকা যাবে। তবে স্ত্রীকে মা অথবা এমন কোন নারীর অঙ্গের সাথে তুলনা করা হয় যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তাহলে যিহার বলে গণ্য হবে।

এক্ষেত্রে সহবাসের পূর্বে যিহারের কাফফারা আদায় করতে হবে। কেউ কাফফারা আদায়ের পূর্বে সহবাস করে ফেললে সে ব্যক্তি গুনাহগার হবে ও আল্লাহ তাআলার নির্দেশের অবাধ্য হবে, তাকে অবশ্যই তাওবা করতে হবে, তবে কাফফারা মাফ হবে না।

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে, তারা জেনে রাখুক-তাদের স্ত্রীরা তাদের মা নয়,  যারা তাদেরকে জন্ম দান করে শুধু তারাই তাদের মা; তারা তো অসংগত ও অসত্য কথাই বলে। আর নিশ্চয়ই আল্লাহ্‌ অধিক পাপ মোচনকারী ও বড় ক্ষমাশীল। (আল-মুজাদালাহ, ২)।

3041 views Answered

Related Questions

Next steps