স্বপ্নদোষ বিষয়ক প্রশ্ন দয়াকরে উত্তর দিন। বিস্তারিত নিম্নে?
সেহরির আগে স্বপ্নদোষ হইলো এখন আমি গোসল না করে সেহরি খেয়ে ফজরের নামাজ না পড়ে যোহরের আগে গোসল দিয়ে নামায আদায় করলাম এমন্ত অবস্থায় আমার রোজা হবে কি না?
1 Answers
হ্যা রোজা হবে। তবে সেহেরির আগে স্বপ্নদোষ বা মিলন করলে সেহরির আগে গোসল করা সম্ভব না হলে নাপাকি পরিস্কার করে ওযু করে সেহরি করবেন।এবং সেহরির পর ফরজ গোসল আদায় করে নামায আদায় করবেন সমস্যা নেই।
তবে যদি আপনি স্বপ্নদোষ এর কারনে ফজরে নামায আদায় না করেন এবং দুপুরে গোসল করে জোহরের নামায আদায় করেন সে ক্ষেত্রেও রোজার কোন সমস্যা হবে না।তবে ফজরের নামায ইচ্ছাকৃত ভাবে কাযা করার কারনে গোনাহগার হবেন।
আপনার উপর ফরজ ছিল যথাসময়ে ফজরের নামায আদায় করা। আপনার তীব্র লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য কোন ওজর নয়; যার কারণে নামায আদায়ে এ বিলম্ব করা যেতে পারে। এখন আপনার কর্তব্য হচ্ছে- এ গুনাহ থেকে তওবা করা, ইস্তিগফার করা (ক্ষমা প্রার্থনা করা)। আল্লাহ আমাদেরকে ও আপনাকে সকল ভাল কাজ করার তাওফিক দিন।(আমিন)
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy