1 Answers
বাংলাদেশে কয়েকটি হেলিকপ্টার কোম্পানি যাত্রী সেবাসহ আরও কিছু সেবা দিয়ে থাকে। এক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। এসব কোম্পানির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
স্কয়ার এয়ার লিমিটেড:
স্কয়ার এয়ার লিমিটেডের যে হেলিকপ্টার আছে তাতে একসঙ্গে ছয়জন যাত্রী বহন করা সম্ভব। এ হেলিকপ্টারের নাম বেল-৪০৭, এতে ভ্রমণ করতে চাইলে প্রতি ঘণ্টায় গুনতে হবে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া স্কয়ার এয়ার লিমিটেডের ৪ জন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর-৬৬-এর ভাড়া কিছুটা কম। এটা ৭৫ হাজার প্রতি ঘণ্টা। ভাড়ার সঙ্গে কিছু বাড়তি খরচ দিতে হবে তা হচ্ছে প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষার জন্য দিতে হবে ৬ হাজার টাকা আর ভূমি থেকে উড্ডয়নের পর প্রতি ঘণ্টায় দিতে হবে ২ হাজার টাকা ইনস্যুরেন্স ফি।
যোগাযোগের ঠিকানা- স্কয়ার এয়ার লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ০১৭১৩১৮৫৩৫২
সাউথ এশিয়ান এয়ারলাইনস্ :
সাউথ এশিয়ান এয়ারলাইনস্ দুই ভাগে সেবা দিয়ে থাকে। সাধারণ এবং শুটিং/লিফলেট বিতরণ। সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘণ্টা ৫৫ হাজার টাকা। আর সিনেমার শুটিং, লিফলেট বিতরণসহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ বেশি দিতে হয়। এ কোম্পানি থেকে ন্যূনতম ৩০ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায়। জ্বালানি খরচ, ইন্স্যুরেন্সসহ বাকি সব কিছু কোম্পানিই বহন করে থাকে। তবে ভূমিতে অপেক্ষার জন্য প্রতি ঘণ্টায় দিতে হবে ৫ হাজার টাকা। আর মোট টাকার ওপর ভ্যাট।
যোগাযোগের ঠিকানা- সাউথ এশিয়ান এয়ারলাইনস্ লিমিটেড, টাওয়ার হেমলেট, ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২ ৯৮৮০৪৯৬
ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড :
প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা। ৬ আসনের ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার ভাড়া পাবেন ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড থেকে। ভূমিতে অপেক্ষার জন্য প্রতি ঘণ্টায় দিতে হবে ৫ হাজার টাকা এবং মোট ভাড়ার উপর ১৫ শতাংশ ভ্যাট।
যোগাযোগের ঠিকানা-ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৭২৯২৫৪৯৯৬
সিকদার গ্রুপ :
এদের রয়েছে ৩টি হেলিকপ্টার, রয়েছে ৭ এবং ৩ সিটের ভাড়া নেওয়ার সুবিধা। ভাড়া সাত সিটের ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ঘণ্টায় ৭২ হাজার টাকা। ভূমিতে অপেক্ষা করাতে হলে প্রতি ঘণ্টায় ৭ হাজার টাকা এবং সঙ্গে ভ্যাট।
যোগাযোগের ঠিকানা- সিকদার গ্রুপ, রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ৯৫৫০২৭১
এসব কোম্পানির বাইরেও কিছু কোম্পানি বাণিজ্যিক হেলিকপ্টার ভাড়া দিচ্ছে সেগুলো হলো-
পিএইচপি গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল, বিআরবি কেব্ল্, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ, এমএস বাংলাদেশ প্রভৃতি।
তবে হেলিকপ্টার ভাড়া নিতে হলে কিছু নিয়ম মানতেই হবে আর এসব নিয়ম সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই।
বুকিং দেওয়ার সময় হেলিকপ্টার চার্জের ৫০ ভাগ পরিশোধ করতে হয়। বাকি টাকা দিয়ে দিতে হবে হেলিকপ্টার উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে কোথায় কেন যাচ্ছেন তা সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। এক্ষেত্রে অবশ্য কারো জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি এক ঘণ্টার মধ্যেও সিভিল এভিয়েশান অমুমতি দিয়ে থাকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy