এতে কি আমার পেশি বাড়বে?
আমি প্রতিদিন পুশ আপ ১০ টা করে ১ টা সেট করে মোট ৪ সেট দিই। এইভাবে প্রতিদিন করলে কি আমার মাংসপেশি বাড়বে? কতদিন এইভাবে করলে মাংসপেশি বাড়বে ও বুকটা চওড়া হবে? আমি আমার হাতগুলো একটু মোটা করতে চাই। কারন আমার স্বাস্থ্য অনুযায়ী হাতগুলো ও হাতের আংগুল গুলো অনেক চিকন। নিয়মিত পুষ্টিকর খাবার খাই। আমার বয়স ২৪ বছর। ওজন ৭২/৭৩ কেজির মধ্যে। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।
1 Answers
ভাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র ২০ টা পুস আপ দিবেন।অর্থাৎ একটানা ২০ টা দেওয়ার অভ্যাস করুন তাহলেই আপনার হাতের পেশি শক্ত হবে ও বেশি বাড়বে।
আমি নিজেই ১+ মাস এ ভাবে জিম করছিলাম শুধু পুস আপ ২০+ টা দিতাম।
২০+ পুস আপ প্রতিদিন দিন এতেই যথেষ্ট, ১০, টা করে দিনে৪/৫ বার না দেওয়াই ভালো কেনো না যদি হুট করেই কোন রগ বা বকেরর কোন সমস্যা হয় তাহলে ঝামেলায় পড়বেন।তাই প্রতিদিন টানা ২০+ টা দেওয়া অভ্যস করুন এক বারেই।
যদি প্রথম ১০ টা দিতে পারলে পরের দিন ১১ টা দিন তার পরের দিন ১২ টা দিন এভাবে ৪০ + দিতে পারবেন জাস্ট ট্রাই করনে প্রতিদিন ১ বার মাত্র।
তবে খেয়াল রাখুন কোমর ও পিট সমান থাকবে বাকা করলে কোন কাজেই আসবে না।এতে বুকের পেশি ও হাতের পেশি শক্ত হবে।
আর হ্যা প্রতিদিন সকালে ছোলা খাবেন।কারন পুস আপ এ ছোলা ও কাচা বাদাম প্রয়োজন বেশিই।
আমি সামনের রমজান ও ঈদের পর আবার শুরু করবো ইনশাআল্লাহ। আপনিও শুরু করুন ও সুস্বাস্থ্য থাকার চেস্টা করুন।
ধন্যবাদ