1 Answers
অর্ধেন্দুশেখর মুস্তফী (২৫ জানুয়ারি, ১৮৫০ - ৫ সেপ্টেম্বর, ১৯০৯) ছিলেন বাঙালি নট ও নাট্যশিক্ষক। নাট্যজগতে "মুস্তোফী সাহেব" নামে পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথাগত যোগ্যতা না থাকলেও ইংরেজি ভাষা ও সাহিত্যের দখল ছিল। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশ অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হতো। অমৃতলাল বসুর মতে অর্ধেন্দুশেখর বিধাতার হাতে গড়া অভিনেতা ও অতুলনীয় নাট্যশিক্ষক।তার জন্ম হয়েছিল কলকাতার বাগবাজারে।
তিনি যে সকল নাটকে অভিনয় করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য:
- 'নীল দর্পণ' নাটকে 'উড সাহেবে'-র চরিত্রে,
- 'নবীন তপস্বিনী' নাটকে 'জলধীরণ' চরিত্রে,
- 'আবু হোসেন' নাটকে 'আবু হোসেন' চরিত্রে,
- 'জনায়' নাটকে 'বিদূষক' চরিত্রে,
- 'দুর্গেশনন্দিনী' নাটকে 'বিদ্যাদিগ্গজ' চরিত্রে,
- 'সিরাজউদ্দৌলা' নাটকে 'ডেক' চরিত্রে,
- 'মীর কাশিম' নাটকে 'হলওয়েল' চরিত্রে,
- 'প্রফুল্ল' নাটকে 'রমেশ চরিত্রে'
- 'রিজিয়া' নাটকে 'ঘাতক' চরিত্রে
2774 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy