2 Answers
দোয়া মুমিনের হাতিয়ার ৷ দোয়া কখন দ্রুত কবুল হয়-
১- বান্দা সিজদার অবস্থায় স্বীয় প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব তোমরা অধিক মাত্রায় (ঐ অবস্থায়) দোয়া কর। [মুসলিম:৪৮২, নাসায়ী :১১৩৭, আবূ দাউদ :৮৭৫, আহমাদ :৯১৬৫]
২- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল, ‘কোন দো‘আ সর্বাধিক শোনা হয়? (কবুল করা) ’তিনি বললেন: “রাত্রির শেষভাগে এবং ফরয নামায সমূহের শেষাংশে। [তিরমিযী ৩৪৯৯ ]
৩- রাসূলুল্লাহ (সা:) আরো বলেনঃ প্রতি রাতে যখন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন। তখন তিনি বলেনঃ “কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব? কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে আমি তাকে তা দিয়ে দেব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দেব। [বুখারীঃ ১১৪৫ ]
৪- রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনই ফিরিয়ে দেওয়া হয়না ৷ [তিরমিযীঃ৩৫৯৪, আবু দাউদঃ৫২৫ ]
৫- যেকোনো প্রয়োজনে কোনো মুসলিম যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করবেন ।[তিরমিযী, সহীহুল জামিঃ ৩৩৮৩]
৬- দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেয়া হয় না অথবা খুব কম ফেরত দেয়া হয়। আযানের সময়ের দোয়া এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শক্রের মুখোমুখি হয় ৷ [আবু দাউদ, সহীহুল জামিঃ ৩০৭৯]
৭- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ দুইটি বিষয় আছে এমন যেইগুলো ফিরিয়ে দেওয়া হয়না, আযানের সময় দোয়া ও বৃষ্টির সময়ে দোয়া । [আবু দাউদ, সহীহুল জামিঃ ৩০৭৮]
এছাড়াও লাইলাতুল ক্বদরের সময় দোয়া, যমযম পানি পান করার আগে দোয়া, মজলুমের দোয়া, সন্তানের জন্য পিতা-মাতার দোয়া, আরাফার দোয়া, অসহায় বিপদগ্রস্থের দোয়া, রোযাদারের দেয়া, ইফতারীর আগের দোয়া দ্রুত কবুল হয় ৷
দোয়া মুসলিম যে কোন সময় করতে পারে কিন্তু কিছু বিশেষ সময় আছে।
১/শুক্রবার দুই খুদবার মাঝে
২/বৃষ্টির সময়ে
৩/ মোরগ ডাকার সময়।
৪/ নামাজের ভিতরে সিজদাহ্।
ইত্যাদি সময়ে দোয়া কবুল হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy