এক মালিকালা ব্যবসায়ের ৫টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখ?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2442 views

1 Answers

এক মালিকানা ব্যবসায় এর পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নাম গুলো হল:


১. অনেক আছেন যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা শুরু করতে আগ্রহী। আত্মকর্মসংস্থানে উদ্যোগী হন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত।

যেমন: * চায়ের দোকান

* ছোট খাবারের দোকান।

২. এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না। এজাতীয় ব্যবসায়ের জন্য একমালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী বিবেচিত হয়

যেমন: * পানের দোকান

* সবজির দোকান

৩. যে সকল ব্যবসায়ী ঝুঁকি একেবারেই কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। কেননা কম আয়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসায়ই বেশি পছন্দ করেন।

যেমন: * চালের দোকান

* ঔষধের দোকান

৪. কিছু কিছু ব্যবসায়ী আছে যেগুলো প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের নিকট সীমাবদ্ধ। সে সব পণ্য বা সবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত।

যেমন: * স্কুলের সামনে বই- খাতার দোকান

* কোন শিল্প কারখানা সামনে রেস্টুরেন্টে।

৫. পচনশীল জাতীয় পণ্য যেমন ফলমূল-শাকসবজি মাছ মাংস ইত্যাদি ব্যবসায়ী সাধারণত এক মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে।

2442 views Answered

Related Questions

Next steps