পায়ের ব্যাথা সমস্যা?
পায়ের উপরিভাগ এ কিছুক্ষন দৌড়াতেই ব্যাথা করে তখন আর দৌড়াতে পারি না এর সমাধান কি?
2451 views
1 Answers
বৃদ্ধ বয়স, আরামদায়ক জুতো না পরা।
অনেক বেশি হাঁটা
দু’পায়ের ওপর ভর করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা
বিভিন্ন ধরণের ফ্রেকচার
দেহে খনিজের অভাব
ডায়াবেটিস ইত্যাদি
বিশ্রাম
অতিরিক্ত হাঁটার পর পা-কে কিছুটা বিশ্রাম দেওয়াই উচিৎ। শরীরের পুরো ভারটা পা থেকে সরিয়ে নেওয়া হলে পা সেরে উঠবে দ্রুত। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় হাঁটা এবং সিঁড়ি ভাঙ্গার কাজগুলো আপাতত বন্ধ রাখুন। সম্ভব হলে বিশ্রাম নেবার সময়ে জুতো খুলে রাখুন। এতে পা আরাম পাবে।
ঠাণ্ডা এবং গরম
লম্বা সময় ধরে হাঁটলে পা ব্যথার পাশাপাশি পা ফুলেও যেতে পারে। এক্ষেত্রে ঠাণ্ডা বা গরম সেঁক খুব আরাম দেয়। আইস প্যাক পায়ের ওপর দিয়ে রাখতে পারেন ১৫-২০ মিনিটের জন্য, দিনে ৩ বার। কারও কারও ক্ষেত্রে গরম সেঁক ভালো কাজ করে।
সেক্ষেত্রে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। হাঁটার পর ২০ মিনিট সহনীয় গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন। রক্ত চলাচল বৃদ্ধি করে এমন কিছু এসেনশিয়াল এই পানিতে মিশিয়ে নিতে পারেন। করতে পারেন পায়ে ম্যাসাজ। তবে ম্যাসাজ করতে গিয়ে ব্যথা লাগলে তা না করাই ভালো।
পা উঁচু করে রাখুন
হাঁটার সময়ে পায়ে যে চাপ পড়ে মূলত তার জন্যই ব্যথাটা হয়। বিশেষ করে হিল পরলে এই চাপ আরও বেশি হয়। এই ব্যথা কমাতে দিনে কয়েকবার ১৫ মিনিট ধরে আপনার পা উঁচু করে রাখুন। আপনার পেলভিস থেকে কিছুটা উঁচু জায়গায় পা উঠিয়ে বিশ্রাম করলে পা আরাম পাবে।
ম্যাসেজ
উষ্ণ অলিভ ওয়েল, নারকেল তেল অথবা সরিশার তেল একত্রে নিয়ে আক্রান্ত জায়গায় মাখুন।
১০ মিনিট এভাবে ম্যাসাজ করুন।
প্রয়োজন অনুসারে দিনে দুই বা তিনবার এভাবে ম্যাসাজ করুন।
এ ছাড়া গরম পানির মধ্যে লবণ নিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখলেও পায়ে ব্যথা অনেকটা কমে।
2451 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy