2 Answers

 

জুমার নামাজের আগে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা, যা রাসুল (সাঃ) ও সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত।

হজরত আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সাঃ) জুমার নামাজের আগে চার রাকাত এবং জুমার নামাজের পর চার রাকাত নামাজ আদায় করতেন। চার রাকাত শেষে সালাম ফেরাতেন। (আল-মুজামুল আওসাত: ১৬১৭)।

নোটঃ জুমার আগের সুন্নাত বা কাবলাল জুমা। বাদাল জুমা বা জুমার দুই রাকাত ফরজ নামাজের পরে চার রাকাত নামাজ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদাহ, যা অবশ্যই পড়তে হয়।

3017 views Answered

হ্যা অবশ্যই। জুমার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুমআ(সুন্নত)  এবং পরে চার রাকাত বা'দাল জুমআ (সুুুন্নত)আদায় করতে হয়। 

এছাড়াও আপনি প্রথমে জুম্মার  ২ রাকাত তাহিয়্যাতুল অযু সুন্নাত নামায  তার পর দুই( সুন্নত ) রাকাত দুখুলুল মাসজিদ এর পরতে পারেন।তার পর  চার - রাকাত কাবলাল জুমআহ সুন্নত। তার পর দুই - রাকাত ফরজ জুম'আ (ইমামের সাথে) তার পর  চার - রাকাত বা'দাল জুম'আ (সুন্নত) তার পর ২.রাকাত ওয়াত্তে সুন্নত পরতে পারেন। তবে এসব সুন্নত নামায না পড়লেও অসুবিধা নেই। ২ রাকাত ফরজের পূর্বে ও পরে ৪+৪= ৮ রাকাত সুন্নত নামায আদায় করা লাগবে। 

ধন্যবাদ। 

3017 views Answered

Related Questions

Next steps