1 Answers
এসএসসিতে গোল্ডেন পেতে আপনি দৈনিক ৪-৫ ঘণ্টা পড়বেন। কোনো বিষয় বাদ দেবার চিন্তা মাথাতেই আনবেন না। কারণ, এসএসসি আপনার ভিত্তি। এই ভিত্তিকে মজবুত করার জন্য একেবারে কোণা মেরে পড়তে হবে । আর ঢিলামি করা যাবে না। শুধু ঢিলামির জন্যই আমি গোল্ডেন পেলেও নম্বর পেয়েছি ১১৯৩। অবশ্য আমি দেখাদেখি করিনি। দেখাদেখি করে আমার চেয়ে অনেক নম্বর বেশি পেয়ে অনেকেই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে । একটা পরীক্ষায় ২ মার্ক দেখলেও ১২ বিষয়ে আমার চেয়ে ২৪ বেশি পেয়ে যাবে অনেকে। কিন্তু নৈতিক মূল্যবোধের সঙ্গে কোনো আপোষ করিনি আমি। আপনি নিয়মিত স্কুলে যাবেন, স্রষ্টার উপর অবিচল আস্থা রেখে পড়বেন। ফেসবুকে আসক্ত হবেন না। আপনার সাফল্য অনিবার্য।
2665 views
Answered