দয়া করে, আমার নিচের তথ্যগুলো পড়ে, সমাধান দিবেন?

আমি ২/৩ বছর ধরে ২/৩ দিন পর পরই মোবাইলে পর্ণগ্রাফি দেখে হস্তমৈথুন করতাম।। এটা আমার অভ্যাসেও পরিণত হয়ে গেছিলো। আমি বুঝতাম এটি করায় আমার ক্ষতি হচ্ছে, চেষ্টা করতাম এটা ত্যাগ করার জন্য। কিন্তু ৪/৫ দিন চলে গেলেই আমার শরীরে একটা উত্তেজনা কাজ করত, তাই আর পারতাম না। এইভাবে চলছিল ২-৩ বছর। এখন আমি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি,  আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ায় আগের মত ২/৩ দিন পর আর হস্তমৈথুন করি না, কিন্তু একেবারেই ছাড়তেও পারছি না। গত ১৪  দিন পর আবার যৌন উত্তেজনায়  কাল আবার হস্তমৈথুন করেছি।। এই উত্তেজনায় আসলে নিজেকে নিয়ন্ত্রন করা খুব কঠিন হয়ে যায়। এই উত্তেজনায় কাজ করলে আমি এমতাবস্থায় কি করব? আমি এটিকে একেবারেই ছাড়তে চাইতেছি, তাই আমার কি করা উচিত?? এখন আমি আর পর্ণগ্রাফি দেখি না, কোনো অশ্লীল গানও শুনি না, কোনো মেয়ের দিকে ১ বার নজর পড়লে আবার ২য় বার তাকাইও না।। তাও কেন আমি একেবারে হস্তমৈথুন ছাড়তে পারছি না। প্লিজ একটা কার্যকরি সমাধান দিবেন যে, আমি কিভাবে একেবারে হস্তমৈথুন ছাড়তে পারি? 
2811 views

1 Answers

যারা হস্তমৈথুন করে তাদের পক্ষে এটা ছাড়া অনেক সময়ের দরকার পরে। তাই আসতে আসতে এটি পরিত্যাগ করুন।আর আপনি যেভাবে জীবন যাপন করতেছেন ঠিক সেভাবেই করুন তবে যেহেতু নামায পরেন তাহলে হস্তমৈথুন করা বা নিজ ইচ্ছায় বীর্যপাত করা খুব পাপের কাজ।তাই এসব করবেন না প্লিজ। যৌন উত্তেজনা আসলে হাটাহাটি করবেন। লিঙ্গে হাত দিবেন না। এছাড়াও কিছু নিয়ম ফলো করুন 

  1. হস্তমৈথুন করবেন না। ব্যায়াম করবেন। 
  2. লিঙ্গ উত্তেজিত হলে লিঙ্গে হাত দিবেন না। বা লিঙ্গ উত্তেজিত হলে হাটাহাটি করবেন। 
  3. একাই রাতে ঘুমাবেন না। 
  4. পর্নগ্রাফী দেখবেন না । 
  5. যৌন বিষায়ক চিন্তাভাবনা করবেন না। 
  6. বন্ধুত্ব পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি করবেন। 
  7. কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়। 
  8. ঢিলাঢালা পোশাক পড়বেন সব সময়। 
  9. টাইট আন্ডারওয়ার পরবেন না।  
  10. দুঃশ্চিন্তা কমাবেন ।  
  11. পর্যাপ্ত পরিমানে ঘুম ও বিশ্রাম নেবেন। 
  12. বেশি করে পানি পান করবেন। 
  13. সকালে খালিপেটে ইসুবগুলের ভুসির শর্বত খাবেন যা আগেই রাতে ভিজিয়ে রাখবেন।( অবশ্যই ভুসিটি  প্যাকেটজাত করা ক্রয় করবেন) 
  14. নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যখাবেন। 
  15. আপনার smoking বা alcohol এর অভ্যাস থাকলে তা পরিহার করুন আস্তে আস্তে। 
  16. ধর্মীয় অনুশাসন মেনে চলুন।  
  17. রাতে বেশি পানি পান করবেন না। 
  18. শুধু বাম কাদ ও ডান কাদ হয়ে ঘুমাবেন। 
  19. লিঙ্গ বিছানার সাথে ঘসানোর চেস্ট করবেন না।  
  20. রাতে কম খাবার খাবেন খাবার খাওয়ার পর হাটাহাটি করুন। খাওয়ার সাথে সাথে ঘুমাতে যাবেন না। 
  21. ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। এবং ঘুমানোর আগে প্রস্রাবের চাপ আসলে প্রস্রাব করে নিবেন।  
  22. রাতে মাছ,মাংস,দুধ,শিদ্ধডিম খাবেন না। ইহা দুপুরবেলা খাবেন অবশ্যই । 
উক্ত নিয়ম গুলো আপনি মেনে চলুন ইনশাআল্লাহ আপনার সেক্সুয়াল এর প্রতি যেকোন দিক থেকেই তা এড়িয়ে চলতে পারবেন। সেটা স্বপ্নদোষ হোক বা হস্তমৈথুন হোক না কেন । আশা করি বুঝতে পারছেন।
2811 views Answered

Related Questions

Next steps