1 Answers
প্রথমে আপনাকে আপনার পরিচয়পত্রসহ আপনার
যাবতীয় আপনার এলাকার বর্তমানের চেয়ারম্যানের
সাক্ষরসহ ইত্যাদি ইত্যাদি লাগবে।
তারপর ঐসমস্ত কাগজগুলো নিয়ে গিয়ে পাসপোর্ট করতে হবে,
পাসপোর্ট করার পর সরকারের নিয়মানুযায়ী ২১ দিন পর
পাবেন। আর কোনো লোকের দ্বারায় বেশিপরিমাণ টাকা
দিয়ে করলে এর পূর্বেই পেয়ে যাবেন।
পাসপোর্ট হাতে পেয়ে গেলে যার দ্বারায় বিদেশ যাবেন তার
সাথে সংযোগ করবেন কখন,কোন সময় বা কতদিন পর
মেডিকেল করবেন। মেডিকেল করলে/ করার তিন পর
মোবাইলে যোগাযোগ করে জানতে পারবেন আপনার
মেডিকেল ফিট হয়েছে নাকি আনফিট।
ফিট হলে ৪ দিন পরেই আনতে পারবেন, যদিও স্লিপে লেখা
থাকে মেডিকেল ফিট হলে ৭ দিন পর দেওয়া হবে।
এবার মেডিকেল আনা হয়ে গেলে যে দেশে যাবেন/ যার দ্বারায়
যাবেন তার কাছে মেডিকেলের যাবতীয় কাগজগুলো পাঠাতে
হবে।তারপর ঐলোক আপনার মেডিকেলের কাগজগুলো
সেদেশের ভিসার অফিসে জমা দিবেন,কতদিন পর আপনার
ভিসা প্রস্তুত হবে আপনাকে আপনি যার দ্বারায় যাবেন তিনিই
জানিয়ে দিবেন অথবা আপনিই সংযোগ করে জানতে পারবেন।
এবার যদি আপনার ভিসা প্রস্তুত হয়ে যায় তাহলে আপনাকে
অরিজিনাল ভিসার একটি ফটো কপি দেওয়া হবে সেই ফটো কপি দিয়ে আপনাকে প্রশিক্ষণ করতে হবে মোট ৩ দিন।
ব্যস বাংলাদেশের কাজ আপনার কমপ্লিট।
এবার বলবেন আপনাকে যেলোক বিদেশ নিবেন অরিজিনাল
ভিসা পাঠানোর জন্য,তখন আপনার যখন খুশি ভিসার
টিকিট কাঁটবেন। তবে হ্যাঁ,আপনি যে অফিসে বিমানের টিকিট
কাঁটবেন তারা বলবে কত তারিখ যাবেন অথবা
আপনি যদি বলেন ৫ তারিখ যাবেন তাহলে তারা আপনাকে
বলবে যদি ৫ তারিখের বিমানের টিকিট থাকে।
আর না থাকলে ১-২ দিন পর যেতে হবে।
টিকিট কাঁটাও হয়ে গেল এবার বাসা থেকে বিদায় নিয়ে
যাওয়ার পালা।আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।