বাংলাদেশ বিজিবিতে ঢুকার জন্য কি কি যোগ্যাতা লাগে?

বর্ডার গার্ড বাংলাদেশ এ আবেদন  করতে কি কি  যোগ্যতা লাগে?বিস্তারিত  জানাবেন।।।

3029 views

2 Answers

বেসামরিক এ পদগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (মহিলা) মিডওয়াইফ (মহিলা) , সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ), সহকারী লঞ্চ ড্রাইভার (পুরুষ) টেইলর (পুরুষ) বুটমেকার (পুরুষ) অফিস সহায়ক (পুরুষ) কার্পেন্টার (পুরুষ), প্লাম্বার (পুরুষ) ইমাম (পুরুষ) অফিস সহকারী (পুরুষ) বাবুর্চি (পুরুষ) মালী পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) মেস ওয়েটার (পুরুষ) পদগুলোতে ন্যূনতম জেএসসি থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো কোনো পদে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা চার ফুট আট ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

3029 views Answered

এটা ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে। এখান থেকেও কিছুটা ধারনা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীদের মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ : সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে উপজাতীয় পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে পারবে।
মহিলা : মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এবং ওজন ৯৬ পাউন্ড হতে পারবে।
পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীদের বয়স ৮ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৮ থেকে ২৩ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। পাশাপাশি অবেদনের জন্য সাঁতার জানতে হবে।
প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ
প্রার্থীদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্ত সিপাহি প্রতি মাসে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি বাড়িভাড়া, বাসস্থান ভাতাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ২১ থেকে ২৩ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক ইত্তেফাক এবংকালেরকন্ঠ পত্রিকায় ১৮ জুলাই-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

3029 views Answered

Related Questions

Next steps