মাথা ব্যথার কারণ জানতে চাই?
আমার সমস্যা হল, আমি হঠাত করেই চোখে ঝাপসা দেখা শুরু করি । তার পর এ ঝাপসা দেখার পরিমান অনেক বেরে যায় । এবং এক পর্যায়ে সমস্যা এমন হয় যে আমি আমার হাতের পাঁচটা আঙুল স্থির ভাবে দেখতে পাই না । তার এক-দেড় ঘন্টা পর এই ঝাপসা দেখার পরিমান কমতে থাকে এবং মাথা ব্যাথা শুরু হয় । এবং মাথার ডান পাশ টা খুব ব্যথা করে । তার সাথে বমি বমি ভাব হয়। অনেক সময় বমিও হয় । সেদিন আর কোনো কাজ করতে পারিনা । এমন কি তার পরের দিনও মাথা একটু একটু ব্যথা করে । এ সমস্যা হঠাতে করে হয় । আমার পাঁচ বার এ সমস্যা হয়েছে । আমার বয়স ১৭ বছর ৮ মাস । আমি এ সমস্যার কারন জানে চাই , আর জানতে চাই কি ভাবে এসমস্যা থেকে মুক্তি পাব ?
2986 views
2 Answers
অনেক সময় যদি মানুষ বেশি সময় ধরে কোন জায়গায় বসে থাকে তাহলে তার কিছুক্ষন পর দাড়ালে এমনেতেই চোখে ঝাপসা দেখায়। তাছাড়া অনেক সময় কোন কিছু নিয়ে বেশি চিন্তা বা টেনশন করলে মাথা ব্যাথা হয়। তাই ভাল ও অভিঙ্গ ডাক্তার দেখিয়ে ঔষদ খেয়ে নিন। এবং কোন টেনশন না নিয়ে দৈনিক পযাপ্ত পরিমান ঘুমিয়ে নিন আপনার সমস্যা আর থাকবে না।
2986 views
Answered
সম্ভবত আপনি মোবাইল ফোন,কম্পিউটার কিংবা ছোট লেখার বই প্রচুর পরিমাণে ব্যবহার করেন কিংবা পড়েন। যার ফলে আপনি চোখে ঝাপসা দেখেন আর মাথা ব্যথার করে। আমার এইরকম চোখে সমস্যার পরে চশমা ব্যবহার করার পর সব ঠিক হয়ে গিয়েছে। তাই আপনি প্রথমে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান। আর বমি বমি বিষয়টা সম্পর্কে আমি টিক জানি তবে সম্ভবত মাথা ব্যথার ফলেই এই রকম হয়।
2986 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy