সন্ধ্যার পর পরই ঘুম ধরা থেকে বিরত রাখার উপায়?

আমি এস এস সি পরীক্ষার্থী। সামনে আমার এস এস সি পরীক্ষা। কিন্তু সন্ধ্যার পর পরই আমার ঘুম ধরে। শত চেষ্টাতেও আটকে রাখতে পারি না। আবার ঘুমিয়ে পরলে ৭ টার আগে উটতে পারি না।। এভাবে চলতে থাকলে আমার পরীক্ষা অনেক খারাপ হবে। এই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় কি?
2899 views

3 Answers

সন্ধ্যায় চা বা কফি পান করুন ।
ঘুম আসলে কিছু হাটাহাটি  এবং নাচতে পারেন ।
তাহলে ঘুমটা চলে যাবে ।
2899 views Answered

দুপুরে এক ঘণ্টা ঘুমাতে হবে । তাহলে সন্ধায় ঘুম আসার সম্ভাবনা থাকবে না।

2899 views Answered

★পড়তে পড়তে যদি চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসে,তবে হাতের বইটি নিয়ে চলে যান ছাদে বা অন্য কোনো উন্মুক্ত স্হানে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার পড়তে বসুন। ★এইটা করতে না পারলে অন্তত এক রুম থেকে আরেক রুমে কিছু সময়ের জন্য চলে যান। ★চোখে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। ★হালকা ধরনের কিছু নাস্তা বা খাবার যেমন- বাদাম,চিপস,চানাচুর ইত্যাদি খেতে পারেন। (এইটা পরীক্ষিত পদ্ধতি,আমি নিজে ট্রাই করেছি। যতক্ষণ মুখে বাদাম,চানাচুর থাকে ততক্ষণ ঘুম আসেনা। হে হে হে) ★চা,কফি বা অন্য কোন সুস্বাদু পানীয় পান করতে পারেন। (এইটা আমার বেলায় কাজে দেয়না,চা খাইলে উল্টা আমার দুচোখে রাজ্যের ঘুম নেমে আসে।) ★সহপাঠীর সাথে কিছু সময় গল্প করতে পারেন। ★কবিতা আবৃত্তি করলেও অনেক সময় অলসতা দূর হয়। ★উঁচ্চস্বরে গান গাইতে পারেন। (যাদের গলা বেসুরে,তাদের গান গাওয়ার দরকার নাই) ★বসার ধরন পরিবর্তন করলেও অলসতা দূর হয়। ★সিঁড়ি বেয়ে কয়েকবার উঠা নামা করুন। ★বই পরিবর্তন করুন,মানে যে সাব্জেক্ট পড়ছিলেন সেটা পরিবর্তন করে অন্যটা পড়ুন। ★এবার বলবো সেরা উপায়টা,উপরের কোন পদ্ধতিই যদি কাজ না করে তাহলে আরকি করা,যেহেতু এখন শীতকাল সেহেতু একটা কম্বল গায়ে চাপিয়ে নাক ডেকে ঘুম দেন। মামলা ডিসমিস..

2899 views Answered

Related Questions

Next steps