উচ্চতা বৃদ্ধির ঔষুধ?

আমার বয়স ১৮ । আমার উচ্চতা ৫ফিট ৪ ইন্চি ,ওজন ৪৮ । আমি আর ৩ ইন্চি লম্বা হতে চাই , অনেকেই বলেছে আশ্বগন্ধার গুড়ো খেতে , কিন্তু আশ্বগন্ধার গুড়ো পাওয়া যায়না আর পেলেও এটা অনেক ব্যয়বহুল । সেক্ষেত্রে আমি বাজারে আশ্বগন্ধার সিরাপ পেয়েছি , এখন এই সিরাপ খেলে কি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে বা এই সিরাপ খেলে কি লম্বা হওয়া যাবে ? অথবা আরো কোনো কিছু আছে যেটা খেলে লম্বা হওয়া যায় ।
2936 views

1 Answers

না, অশ্বগন্ধার গুড়া বা সিরাপ কোনটাই লম্বা হতে সাহায্য করবে না। লম্বা হওয়া নির্ভর করে হরমোনের উপর। পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন ক্ষরিত হয়। এই হরমোন বেশি ক্ষরন হলে মানুষ লম্বা হয়। আর কম হলে মানুষ খাটো হয়। কাজেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক। এতে কারো হাত নেই। তবে কিছু যোগ ব্যায়াম করে আপনি কিছুটা লম্বা হতে পারেন তবে নিশ্চিত না।

2936 views Answered

Related Questions

Next steps