1 Answers
কারণ হলো ব্যায়াম ওষুধের চেয়ে অনেক বেশি উপকারী। পরীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিসের ফলপ্রদ ওষুধ মেটফরমিনের চেয়ে ব্যায়াম রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর।
ডায়াবেটিসে ব্যায়ামে যেসব উপকার হয়:
ব্যায়ামে শক্তি খরচ হয়, ফলে শরীরের ওজন কম থাকে ও শরীরে চর্বি কমে।
ব্যায়ামের মাধ্যমে প্যানক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিন তৈরি বৃদ্ধি পায়।
ব্যায়াম ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়। ফলে শরীরে অল্প যা ইনসুলিন তৈরি হয়, তাতেই রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এতে করে বাড়তি ওষুধের দরকার নাও পড়তে পারে।
ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে।
ডায়াবেটিসের জটিলতা কমানো সম্ভব হয়।
ব্যায়াম রক্তের ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল (LDL) কমায়।
ব্যায়াম উচ্চ রক্তচাপ কমায়।
ব্যায়াম দুশ্চিন্তা দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখে।
ঘুম ভালো হয়।
হাড় ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে।
হাড়ের জোড়াগুলো সচল রাখে।
বৃদ্ধ বয়সে হাড়ভাঙার একটা প্রধান কারণ অস্টিওপোরসিস বা হাড় ক্ষয়ে যাওয়া, বিশেষ করে নারীর হিপ ফ্রাকচারের ক্ষেত্রে। ব্যায়াম হাড়ক্ষয়ের পরিমাণ কমায়।
ব্যায়াম রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের একই বয়সের লোকদের থেকে কম বয়স্ক দেখায়।
নিয়মিত ব্যায়াম যৌনক্ষমতা অটুট রাখে।
ব্যায়াম ডায়াবেটিস রোগ প্রতিরোধে উপকারী। নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিসের আশঙ্কা কমে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy