মানসিক রোগে আক্রান্ত রোগীদের ঘুমে সমস্যা নিয়ে হেলপ চাই?

আমার ফেমিলির এক সদস্য প্রায় ছয় বছর যাবৎ মানসিক রোগে(সিজোফ্রেনিয়ায়) আক্রান্ত।যার লক্ষণ হলো ভয়-ভীতি,অতিরিক্ত টেনশন ইত্যাদি।যখন আক্রান্ত হয়েছিল তখন ডাক্তার দেখানোর পরে ২মাসের মধ্যেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়।তবে যতদিন অসুস্থ ছিল ততদিন ঘুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়তো।ভালো হয়ে যাওয়ার পর আর ঘুমের ট্যাবলেটের প্রয়োজন হয়নি,,তবে বাকি ট্যাবলেট গুলো চলছিল,,এবং সেই ট্যাবলেট গুলোর মধ্যে এমন একটা বিশেষ ট্যাবলেট আছে যেটা খেলে ১০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে যেত এবং একই সাথে মানসিক রোগের ও কাজ করতো।যাইহোক,,কিছুদিন আগে তার ঐ রোগটা একটু বেড়ে যায়।ফলে ঘুম আসছে না।এমনকি ঐ ট্যাবলেট টা খাওয়ার পর ও না(যেটা খেলে 10 মিনিট এর মধ্যেই ঘুম চলে আসতো)।এখন আমি কি করবো?
2982 views

1 Answers

মানসিক সমস্যা হলে দীর্ঘমেয়াদী ঔষধ সেবন করতে হয়, সুস্থ হয়ে গেলেও ঔষধ বন্ধ করা যায় না। বন্ধ করলে আবার সমস্যা দেখা দিবে।


মানসিক রোগীদের 6 মাস 1 বছর. 3 বছর 5 বছর, এমনকি সারাজীবন ঔষধ সেবন চালিয়ে যেতে হয়।


তাই ঔষধ বন্ধ করা যাবেনা


আবার ডাক্তারের কাছে নিয়ে যান, সুস্থ হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া একদিন ও ঔষধ সেবন বন্ধ করা যাবেনা।

2982 views Answered

Related Questions

Next steps