2 Answers
ঘাম হলে শরীরের অভ্যন্তরে জমা হওয়া বাড়তি তাপ
ধীরে ধীরে কমে যায়। কোনো কারণে শরীরের তাপমাত্রা
বেড়ে গেলে ঘর্মগ্রন্থি বেশি করে ঘাম উৎপাদন করতে
থাকে। যেমন ব্যায়াম করলে বা অতিরিক্ত পরিশ্রম করার
কারনে ঘাম। আবার অনেক সময় খাবারের কারনেও ঘামের
উৎপন্ন হয়। যেমন, বাসি, তেল-চর্বি বা বেশি ঝালযুক্ত
খাবারের কারনে সৃষ্ট ঘাম।
মূলত ভিটামিন বি১২-এর অভাবে হাইপ্যারাইড্রসিস
নামক রোগটি হয়ে থাকে। তাই বেশি ঘামের সমস্যা
থাকলে ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার খেতে হবে।
ভিটামিন বি১২ সহ ভিটামিন বি পরিবার যেমন বি-১,
বি-২, বি-৩, বি-৫ সমৃদ্ধ খাবারও খেতে হবে। সেই
সাথে বেশি বেশি করে পানি পান এবং বার বার হাত
পা মুখ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অনেকসময় শারীরিক
দুর্বলতার কারনেও শরীরে অতিরিক্ত ঘামের সৃষ্টি হয়।
তাই সেই সমস্যা দূর করতে বেশি করে পুষ্টিকর খাবার,
শাকসবজি, ফলমূল খেতে হবে।
চা ঘাম দূর করতে প্রাকৃতিক ওষুধ স্বরূপ কাজ করে। এতে
বিদ্যমান টনিক এসিড ঘামবিরোধী ওষুধ হিসেবে কাজ
করে। তাই দেড় লিটার পানির মধ্যে পাঁচটি চায়ের
ব্যাগ মিশিয়ে তার মধ্যে ১০-১৫ মিনিট হাত-পা
ভিজিয়ে রাখলে, হাত পায়ে সৃষ্ট অতিরিক্ত ঘাম দূর হয়।
গরমের সময় অন্যান্য চায়ের বদলে সবুজ চা খাওয়া
ভালো। এতে উপকার পাওয়া যায়।
গরমের সময় বেশি বেশি পানি পান করা ভালো। কিন্তু
ভালো ফলাফল পেতে শুধু পানি নয়, তার সাথে লবণ, চিনি
ও পাতিলেবু মিশিয়ে শরবত করে খেলে ভালো হয়। কেননা
ঘামের সঙ্গে কিছু দূষিত পদার্থ ও তার সঙ্গে যথেষ্ট
পরিমাণে সোডিয়াম ও যৎসামান্য পটাশিয়াম ও
বাইকার্বোনেট শরীর থেকে বেরিয়ে যায়। সোডিয়াম
বাইকার্বোনেটের তারতম্যের জন্য শরীর অত্যন্ত দুর্বল ও
অস্থির লাগে। এসব প্রতিরোধ করতে যথাযথ বিভিন্ন
ফলের শরবত খুবই কার্যকরী।
অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে করণীয়
অতিরিক্ত ঘাম হলে প্রচুর পানি পান করতে হবে। ফলের শরবত, গ্লুকোজ, স্যালাইন ইত্যাদি পান করাও বেশ উপকারী। তাছাড়া বাইরের গরম থেকে ঘরে ফিরে ঠাণ্ডা পানি না খেয়ে স্যালাইন বা গ্লুকোজ খাওয়ার পরামর্শ দিলেন ডা. কামরুল হাসান।
চা-কফি, ভাজাপোড়া-জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো।
গরমের মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে একাধিকবার গোসল করা যেতে পারে। তবে ঠাণ্ডা লেগে যাওয়ার ভয় থাকলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে।
গরমে বাইরে থেকে ফিরেই অতিরিক্ত ঠাণ্ডা স্থানে বসা, অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করা বা গোসল না করার পরামর্শ দিয়ে থাকে ডাক্তারগন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy