4 Answers
স্বাভাবিক নিয়মে অরুচি হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন : - প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান । এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। - খাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করুন, এতে খাওয়ার রুচি বাড়বে, হার্টও ভালো থাকবে। - আগে পুষ্টিকর খাবার খান, এরপর পানি ও পানিজাতীয় খাবার। - মিষ্টি স্বাদের ফল রুচিবর্ধক। তাই এক বা একাধিক ফল ও ফলের জুস খেতে পারেন। - ক্ষুধা বা রুচিবর্ধক আরো কিছু খাবার আছে। যেমন- আমলকী, কিশমিশ, মিষ্টি, আচার, সালাদ, পেঁয়াজ ইত্যাদি। তবে যদি কোনো রোগের কারণে খাদ্যে অরুচি দেখা দেয় বা হঠাত করে অরুচি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।(তথ্যসূত্র: প্রিয় উত্তর)
অরুচি কোনো রোগ নয়, রোগের উপসর্গ।
যেমনঃ গ্যাস্ট্রিক, আলসার, জ্বর, পেটে কৃমি
হলে কোন ঔষধের পার্শপ্রতিক্রীয়া, অন্ত্রের সংক্রমণ, যক্ষ্মা, পেটের নানা সমস্যা,ক্যান্সার।জিহ্বা প্রদাহ, জিহ্বার ওপরে উপস্থিত
প্যাপিলা ধ্বংসপ্রাপ্ত হওয়া, মুখের ঘা, প্রদাহ,
রক্তশূন্যতা মুখ ও দাঁতের অযত্নের জন্যও
রুচি কমতে পারে।
মানসিক চাপ যেমন বিষন্নতা সমস্যায় রুচি
কমে যায়।
টিপসঃ মুখরোচক খাবার, ফল বিশেষত টক ফল যেমন আমড়া, বরই, আচার, লেবু, আমলকি, পেয়াজ খেয়ে রুচি ফেরানোর চেষ্টা করা যায়।
চিকিত্সাঃ
সাধারণ ভাবে অরুচির জন্য ডাক্তারগন Domperidon
Rabeprazole
Vitamin b & Zinc দিয়ে চিকিত্সা করে
থাকে, উক্ত ঔষধে কাজ না হলে রোগের
সঠিক কারন নির্নয়ে টেস্ট করতে হয়, এবং
সেই অনুযায়ী ঔষধ সেবন করলে অরুচি
সমস্যার সমাধান হয়ে যায়, এর জন্য
একজন গ্যাসট্রোএন্টারলোজি বিশেষজ্ঞ
ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
তবুও যদি সমাধান না হয়, তবে মানসিক চাপ, ও
ডিপ্রেশন সমস্যা থেকেও অরুচি সমস্যা
হতে পারে। ডিপ্রেশন অরুচির জন্য অনেক
বেশি দায়ী, তাই
এর জন্য একজন সাইকিয়াট্রিস ডাক্তারের
পরামর্শ নিতে হবে। সে অনুযায়ী ঔষধ সেবন
করলে অরুচি সমস্যার সমাধান হতে পারে।
আপনি "কারমিনা"সিরাপটি খেতে পারেন।450 ml.খেলে রুচি 100% বাড়বে সাথে পেটের অনন্যা সমস্যাও দুর করবে।100% পরীক্ষিত
হোমিও নাক্স ভমিকা(Nux vomica) ঔষুধটি হোমিও ডাক্তারের পরামর্শ মত খাবেন অথবা আয়ুববের্দী "শারীবাদীষ্টার" খাবেন | আশা করি, রুচি বৃদ্ধি পাবে সাথে গ্যাসসহ অনন্য সমস্যা সমাধান হবে |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy