3 Answers
ভাই,দাঁড়ি মোস এবং স্বাস্থ্য এগুলো বংশগত ও হরমোনগত কারনে হয়ে থাকে! তবে আপনি সুষম খাবার খেতে থাকেন আর সেইব হতে থাকেন আশা করি তিনোটাই পরিবর্তন হবে!
আপনার দাড়ি এবং গোঁফ এর বৃদ্ধি নির্ভর করে আপনার বংশগত জিন এবং হরমোনের উপর। এ ব্যপারে তেমন কিছু করার নেই।
তবে আপনার স্বাস্থ্যের ব্যপারে আপনি যথেষ্ট পদক্ষেপ নিতে পারেন। নিয়মিত ব্যায়াম এবং সঠিক ভাবে খাবার খেলে তিন/চার মাসেই আপনি বলিষ্ঠ হয়ে উঠতে পারেন।
এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে পুরুশদের টেঁসটসটরন এর পরিমান বেরে উঠে। টেঁসটসটরন হচ্ছে সেই হরমোন যা আপনার শরীরের মাংসপেশি গঠন, এবং আপনার দাড়ি গোঁফ গজার জন্য দ্বায়ী। তাই অজুহাত ছেঁড়ে ব্যায়াম ও সঠিক খাবার শুরু করুন। এক ঢিলে দুই পাখি মেরে দিতে পারবেন ইনশাল্লাহ।
সাধারণত বয়সন্ধিকালের বা বয়সন্ধিকালোত্তীর্ণ পুরুষলোকের দাড়ি গজায় | একজন পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সাধারণত ১৩ থেকে ১৪ বছর অর্থাৎ এই বয়সেই পুরুষের শরীরে অনেক পরিবর্তন ঘটে, যার একটি হচ্ছে দাড়ি-গোঁফ ওঠা | এক্ষেত্রে পুরুষ হরমোন টেস্টস্টেরনের ভূমিকা গুরুত্বপূর্ণ |
টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন যা এন্ড্রোজেন গ্রুপের| মানুষ সহ সকল স্তন্যপায়ী,পাখি সরীসৃপ প্রাণীর শুক্রাশয়ে এটি উৎপন্ন হয়|স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের শুক্রাশয় এবং নারীর ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়,যদিও স্বল্প পরিমাণ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটি প্রধান পুরুষ হরমোন যা শুক্রাশয়ের লিডিগ কোষ (Leydig Cell) থেকে উৎপন্ন হয়।
পুরুষের জন্য টেস্টোস্টেরন প্রজনন অঙ্গ যেমন শুক্রাশয় (Testis) বর্ধনের পাশাপাশি গৌণ বৈশিষ্ট্য যেমন মাংসপেশি,শরীরের লোম বৃদ্ধি করে। পুরুষদের মাঝে টেস্টোস্টেরন বিপাক হার নারীদের তুলনায় ২০ গুণ বেশি।
পুরুষদের বয়োঃসন্ধিকালে মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরনের উদ্দীপনার কারণে দাড়ি গজায় | ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়। ফলে গ্রীষ্মকালে দাড়ি দ্রুত বাড়ে |
এই টেস্টোস্টেরন হরমোন সমস্যার কারণে আবার অনেকের প্রকৃত বয়সের পরে দাড়ি গোঁফ গজায় | বহু ক্ষেত্রেই দেখা যায়, পারিবারিক বা জন্মগত কারণেও দাড়ি-গোঁফ কারো কারো কম বা দেরিতে ওঠে | তবে তা যদি অনেক বেশি দেরি হয়ে যায় তাহলে এটিকে শারীরিক সমস্যা বলে অভিহিত করা যায়। এমতাবস্থায় অবশ্যই একজন হরমোন
বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy