এমবিবিএস সাহায্য করুন?
1 Answers
গত সেশনের মেডিকেল ভর্তি আবেদনের যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি-দুটো মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ পেয়েছে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এসএসসি ও এইচএসসির কোনো একটিতে জিপিএ ৩ দশমিক ৫-এর কম হলে সেই শিক্ষার্থী আবেদন করতে পারবেন না। উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি শিক্ষার্থী যাঁদের জিপিএ ৭ আছে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। তবে কোনোটিতে জিপিএ-৩-এর নিচে থাকলে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন না। আবেদনের জন্য শিক্ষার্থীদের অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।
মানবন্টন: এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি হতে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪০ পেতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
লিখিত ১০০ আর এসএসসি, এইচএসসির জিপিএ তে ১০০ মোট ২০০ নম্বরের মধ্যে হিসাব করা হয়।গতসেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রথম হয়েছিলো তার স্কোর ছিলো মোট ১৯৫!আর প্রতিদন্দ্বি ছিলো ৮৪ হাজারের কিছু বেশি।
একটা তথ্য দিই,বাংলাদেশে ২৯ টি সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ৩১৬২ টি মাত্র।যদি ঢামেকে ভর্তি হতে চান তবে আপনাকে সেরা ৫০০ এর মধ্যে থাকতে হবে।বুজতে পেরেছেন?
আপনি চর্ম ডাক্তার হবেন নাকি অন্য কিছুর ডাক্তার হবেন তা পরে চিন্তা করলেও চলবে আপাতত চিন্তা হলে সেরা ৫০০ এর মধ্যে থাকা,ওকে?
Not an easy task...mind it.
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy