সহজে চিকন হতে চাই?
আমি ক্রমেই মোটা হয়ে যাচ্ছি, এতে করে আমার পেট ও বুক বেরে যাচ্ছে, আমি গেঞ্জি পরতে পারি না। পরলে অনেক খারাপ দেখা যায়। মোটা হওয়ার সাথে সাথে বুকের স্তন ও অনেক বেরে যাচ্ছে, এতে করে কোনো কাপড় পরিধান করলে খারাপ দেখা যায়। আর আমার পেট এর চেয়ে স্তন ই বেসি বারেছে এবং কুতসিত দেখা যায়।সম্ভব হলে ছবি টা দেখবেন।আমার জীমে যাওয়া সম্ভম না জব করি। কোন সমাধান থাকলে জানিয়েন। please
4 Answers
আপনি আপনার খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্য ও চর্বি জাতীয় খাদ্য কমিয়ে ফেলুন।আর আপনি সকালের নাস্তা হিসেবে রুটি খাবেন সকালে ভাত খাবেন না।দুপুরে ভাত খাবেন রাতে সম্ভব হলে খাবেন না নয়তো পরিমানের চেয়ে এটটু কম খান দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন।আর সকাল সকাল খুব থেকে উঠে একটু ব্যায়াম করবেন সম্ভব হলে দৌড়াবেন
@Arifsbz ভাই জেনে নিন পেটের ও শরীরের মেদ কমানোর উপায়, মোটা স্বাস্থ্য চিকন করার উপায় সর্বোপরি অতি সহজেই চিকন হওয়ার উপায় সমূহ জানুন , হয়ত যেকোন একটা নিয়ম/ উপায় আপনার কাজে আসতে পারে। অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসের কারনে পেটে অতিরিক্ত মেদ বা চর্বি জমে যায়। মুখ থাকে শুকনো আর পেট থাকে অতিরিক্ত বড়, যেটা দেখতে চোখে লাগে। ফলে আপনি নিশ্চয়ই মেদ ভুরি নিয়ে বিব্রত অবস্থায় আছেন। শহুরে জীবনে দীর্ঘ সময় বসে বসে কাজ করা, দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে পেটে মেদ জমতে থাকে। যত দ্রুত পেটে মেদ জমে, তত দ্রুত মেদ ঝেড়ে ফেলাটা কিন্তু কঠিন। তবে হতাশ হবার কিছু নেই। সমস্যা থাকলে তার সমাধানও আছে। কিছু কৌশল জানা থাকলে আর প্রতিদিনকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে ফেলতে পারেন আপনার পেটের চর্বি। জেনে নিন কিছু সহজ উপায়। ব্যায়াম না করে দ্রুত ভুঁড়ি কমাবার সহজ উপায় এর থেকে আর কিছু হতেই পারে না। ১. প্রতিদিন সকালে এক গ্লাস গরম লেবুর শরবত: এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। চিনি দেবেন না। এবার পান করুন সকালে ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমুতে যাবার ঠিক আগে। এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়। ২. সাদা ভাতের বদলে লাল চালের ভাত: সাদা ভাতের বদলে বেছে নিতে পারেন লাল চালের ভাত, ব্রাউন ব্রেড, আটার রুটি। এতে আপনার দেহে ক্যালোরি অতিরিক্ত ঢুকবে না। পেটে জমা চর্বি কমে আসবে ধীরে ধীরে। ৩. চিনিযুক্ত খাবার একেবারেই না: মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিংকস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেকে দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার পরিবর্তে ফল খান। ৪. প্রচুর পানি পান করুন: প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়। ৫. প্রতিদিন তিন কোয়া রসুন: প্রতিদিন সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি। ৬. মশলা খান: রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো। রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে। ৭. প্রচুর ফল ও সবজি: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই। ৮. মাংস থেকে দূরে থাকুন: অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা চিকেন। ব্যায়াম করার সময় নেই তো কি হয়েছে, তাই বলে কী ভুঁড়ি কমবে না? মেনে চলুন ওপরের নিয়মগুলো আর ফিরে পান আপনার মেদহীন সুন্দর স্বাস্থ্য। %%%ShahRukhKhan%%%
বাড়িতেই উপরের exercise গুলো ট্রাই করুন,
এবং নিয়মিত পুশ আপ করুন, আশা করি ভালো
ফল পাবেন। বডি অনেকটা ফিট হয়ে আসবে।
আরও জানতে চাইলে মন্তব্য করতে পারেন।
১. প্রতিদিন সকালে এক গ্লাস গরম লেবুর শরবত: এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। চিনি দেবেন না। এবার পান করুন সকালে ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমুতে যাবার ঠিক আগে। এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়।
২. সাদা ভাতের বদলে লাল চালের ভাত: সাদা ভাতের বদলে বেছে নিতে পারেন লাল চালের ভাত, ব্রাউন ব্রেড, আটার রুটি। এতে আপনার দেহে ক্যালোরি অতিরিক্ত ঢুকবে না। পেটে জমা চর্বি কমে আসবে ধীরে ধীরে।
৩. চিনিযুক্ত খাবার একেবারেই না: মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিংকস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেকে দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার পরিবর্তে ফল খান।
৪. প্রচুর পানি পান করুন: প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়।
৫. প্রতিদিন তিন কোয়া রসুন: প্রতিদিন সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি।
৬. মশলা খান: রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো। রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে।
একজন ডায়াটিশিয়ানের পরামর্শ নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy