পিরের ভক্ত হওয়া ছাড়া নাকি জান্নাতে যাওয়া যাবে না?

আমার এক বড় ভাই আমাকে বললো যে, কোন পিরের ভক্ত না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। ।।।এটা কি কোন হাদিসে উল্লেখ আছে? যদি থাকে তবে হাদিস নাম্বার সহ উত্তর চাই।।।। জানালে উপকৃত হবো।
3282 views

7 Answers

না এইরকম কোন হাদিস নেই।কিন্তু রাসুল (সা) বলেছেন তোমরা আলেমদের অনুসরণ কর।

3282 views Answered

পীরের সংগে জান্নাতের কি সম্পর্ক।।। ভাল কাজ করলে, নবী রাসুলদের দেখানো পথে চলা,নামায আদায় করা এসব করলেই হয়তবা আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন ।।।।।

3282 views Answered

না। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা।

3282 views Answered

পীরের ভক্ত হওয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না এটা সম্পূর্ণ বানোয়াট। কি করলে সঠিক পথ পাবো এবং জান্নাতে যাওয়া সহজ হবে তা মহানবী (সা:) ১৪০০ বছর আগে বলে গেছেন। তিনি বলেছেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস আঁকড়ে ধরার কথা তাহলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু বর্তমান সমাজে যে বিদআত শুরু হয়েছে তা খুবই দু:খজনক। এটা ভাবতেও অবাক লাগে অনেকেই এ যুগেও পীরের দরবারে গিয়ে মাথা ঠেকায়। যা সম্পূর্ণ শিরক।

তবে হ্যা মহানবী (সা:) আলেম ওলামাদের সম্মান করতে বলেছেন। তাদের কাছ থেকে ইলম অর্জন করতে বলেছেন।

 যদি কাউকে অনুসরণ করি অবশ্যই তা হতে হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে।

3282 views Answered

সরাসরি এভাবে বলা হয়নি। তবে কোরআন ও হাদিসে এর ইঙ্গিত রয়েছে। যেমন কোরআনের সুরা নাহলের ৪৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ﻓَﺎﺳْﺄَﻟُﻮﺍ ﺃَﻫْﻞَ ﺍﻟﺬِّﻛْﺮِ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﻟَﺎ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ (অর্থঃ তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো।) এর দ্বারা পরোক্ষভাবে এটাই বোঝানো হয়েছে যে, আলেম ওলামা এবং পীর-আওলিয়াদের (হক পন্থী হতে হবে) কাছ থেকে পরামর্শ নিয়ে আমল করা বাঞ্চণীয়।

3282 views Answered

কেয়ামতের দিন হুজুর সঃ এর 

সুপারিশ ছাড়া একজন কেউ 

জান্নাতে যেতে পারবে না । 

সেখানে পীরের কোন স্থান নেই । 

তবে হক্কানী পীর যারা আছেন তারা 

আপনাকে জান্নাতে যাওয়ার 

দিকনির্দেশনা দিতে পারেন । 

নবীর সুপারিশ কিভাবে পাওয়া যাবে 

তার উপায় বলে দিতে পারবে । 

3282 views Answered

পীর শব্দের অর্থ শিক্ষক বা শিক্ষাগুরু, আপনার শিক্ষাগুরু যদি জন্নাতী হয় তাহলে আপনিও জান্নাতী হবেন।

3282 views Answered

Related Questions

Next steps