ইসলাম কাকে বলে, সংজ্ঞা দিন?
3 Answers
ইসলামের সংজ্ঞা : উত্তর: তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পন করা, আনুগত্যের মাধ্যমে তাঁর পরিপূর্ণ বশীভূত থাকা এবং শির্ক হতে মুক্ত থাকা। আল্লাহ তা‘আলা বলেন, ﴿ ﻭَﻣَﻦۡ ﺃَﺣۡﺴَﻦُ ﺩِﻳﻨٗﺎ ﻣِّﻤَّﻦۡ ﺃَﺳۡﻠَﻢَ ﻭَﺟۡﻬَﻪُۥ ﻟِﻠَّﻪِ ﴾ [ﺍﻟﻨﺴﺎﺀ : ١٢٥ ] “তার চেয়ে দ্বীনে আর কে উত্তম, যে আল্লাহ্র নিকট আত্মসমর্পণ করে?”। [সূরা আন-নিসা, আয়াত: ১২৫] আরও বলেন, ﴿ ۞ ﻭَﻣَﻦ ﻳُﺴۡﻠِﻢۡ ﻭَﺟۡﻬَﻪُۥٓ ﺇِﻟَﻰ ﭐﻟﻠَّﻪِ ﻭَﻫُﻮَ ﻣُﺤۡﺴِﻦٞ ﻓَﻘَﺪِ ﭐﺳۡﺘَﻤۡﺴَﻚَ ﺑِﭑﻟۡﻌُﺮۡﻭَﺓِ ﭐﻟۡﻮُﺛۡﻘَﻰٰۗ ﻭَﺇِﻟَﻰ ﭐﻟﻠَّﻪِ ﻋَٰﻘِﺒَﺔُ ﭐﻟۡﺄُﻣُﻮﺭِ ٢٢ ﴾ [ﻟﻘﻤﺎﻥ : ٢٢ ] “আর যে ব্যক্তি ‘ইহসান’ তথা রাসূলের অনুসরণ সহকারে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম তো আল্লাহরই কাছে”। [সূরা লোকমান, আয়াত: ২২] আল্লাহ তা‘আলা আরও বলেন, ﴿ ﻓَﺈِﻟَٰﻬُﻜُﻢۡ ﺇِﻟَٰﻪٞ ﻭَٰﺣِﺪٞ ﻓَﻠَﻪُۥٓ ﺃَﺳۡﻠِﻤُﻮﺍْۗ ﻭَﺑَﺸِّﺮِ ﭐﻟۡﻤُﺨۡﺒِﺘِﻴﻦَ ٣٤ ﴾ [ ﺍﻟﺤﺞ : ٣٤ ] “তোমাদের ইলাহ তো এক ইলাহ; অতএব তাঁরই কাছে আত্মসমর্পণ কর; আর অনুগতদেরকে সুসংবাদ দাও”। [সূরা আল হজ, আয়াত: ৩৪] হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম।
ইসলামের সংজ্ঞা: নিঃসন্দেহে পবিত্র কুরআন ও নির্ভরযোগ্য হাদীসের আলোকে, পূর্ববর্তী সৎলোকদের পদ্ধতি অনুযায়ী, ইহকাল এবং পরকালে কল্যাণময় জীবন লাভের উদ্দেশ্যে, নির্দিষ্ট কতকগুলি আধ্যাত্মিক বিষয়, বাহ্যিক বিধি-বিধান এবং চারিত্রিক আদবকায়দার রীতিনীতিগুলিকে স্বাধীনভাবে একাগ্রতার সহিত সম্পূর্ণরূপে মেনে নেওয়ার নাম হলো ইসলাম।
ইসলাম (আরবি ভাষায়: ﺍﻹﺳﻼﻡ আল্- ইসলাম্) একটি একেশ্বরবাদী ধর্ম। "ইসলাম" শব্দের অর্থ "আত্মসমর্পণ", বা একক স্রষ্টার নিকট নিজেকে সমর্পন। ইসলাম অর্থঃ- শান্তি ও নিরাপত্তা। আর ধর্মীয় পরিভাষায় ইসলামের অর্থ সারা বিশ্বের সৃস্টিকর্তা করুণাময় আল্লাহ তায়ালার নিকট আত্মসমর্পণ করা ও তাঁহার বিধি- বিধানগুলোকে পালন করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy