লম্বা হওয়ার কি কোনো বেয়াম আছে?
4 Answers
নিচে লম্বা হওয়ার ৫ টি ব্যায়াম দেয়া হলো ০১. মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালুর উপর ভর দিয়ে শরীরের উপরের অংশটি আস্তে আস্তে তুলুন। মেরুদন্ড বাঁকা করে মাথাটা পেছনের দিকে যতটা পারা যায় বাঁকান। ০২. হাঁটু ভাঁজ করে, হাতের তালু ও হাঁটুতে ভর দিয়ে বিড়ালের মত হোন। মাথা উপরের দিকে বাঁকিয়ে পিঠ নিচের দিকে বাঁকিয়ে নিন। এরপর মাথা নিচু করে মেরুদন্ড বা পিঠ উপরের দিকে বাঁকা করুন। ৮ সেকেন্ড পর এভাবে কয়েক বার করুন। ০৩. মেঝেতে বসুন। দু পা দুদিকে ছড়িয়ে দিন। এরপর ডান হাঁটু তে নাক লাগানোর চেষ্টা করুন, হাঁটু ভাঁজ না করে যতটা পারা যায়। ৮ সেকেন্ড থাকুন এভাবে। এরপর বা পায়ে একই ভাবে করুন। ০৪. উপুর হয়ে শুয়ে পড়ুন। এরপর হাতের তালু ও পায়ের পাতার উপর ভর দিয়ে শরীরটি উপর দিকে বাঁকিয়ে উঁচু করে তুলে ধরুন মাথা নিচে রেখে। এভাবে ৮ সেকেন্ড থাকুন। ০৫. মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাটু ভাঁজ করে পায়ের গোড়ালী নিতম্বের কাছে নিয়ে আসুন। এরপর গোড়ালী হাত দিয়ে ধরুন। এরপর কোমড় সহ নিতম্ব উপরের দিকে উঠান। মাথা নিচে থাকবে। এভাবে ১০ সেকেন্ড থাকুন।
এক্সারসাইজ ১ : ফরওয়ার্ড বেন্ড পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। হাত সোজা রেখে নিচু হওয়ার চেষ্টা করুন। হাঁটু না ভেঙে মাটি ছোঁয়ার চেষ্টা করুন। তারপর প্রথম পজিশনে ফিরে আসুন। এক্সারসাইজ ২ :স্পট জাম্প সোজা হয়ে দাঁড়ান। হাত দুটোকে বাইরের দিকে স্ট্রেচ করুন। এবার পায়ের আঙুলের ওপর ব্যালেন্স করে এক জায়গায় দাঁড়িয়ে লাফাতে শুরু করুন। ২ মিনিট টানা লাফানোর পর বিশ্রাম নিন। এক্সারসাইজ ৩ :বার হ্যাঙ্গিং মাটি থেকে অন্তত ৭ ফিট ওপরে রাখা কোনো বার ধরে আপনাকে ঝুলতে হবে। হাত সোজা রাখবেন। খেয়াল রাখুন কোনোভাবেই যেন আপনার পা মাটি না ছুঁতে পারে। এবার দোলনা চড়ার মতো সুইং করুন। তবে কবজির ওপর বেশি প্রেসার দিবেন না। সুইং করার সময় পিঠ সোজা রাখা অত্যন্ত জরুরি। এক্সারসাইজ ৪ :ব্যাক বেন্ড হাত মাথার ওপরে তুলে সোজা হয়ে দাঁড়ান। এবার আস্তে আস্তে কোমর না ভেঙে যতটা সম্ভব পেছন দিকে বেন্ড করার চেষ্টা করুন। খেয়াল রাখবেন হাত যেন একদম সোজা থাকে। শরীরকে যতটা সম্ভব স্ট্রেচ করুন। খানিকক্ষণ এই পজিশনে থেকে প্রথম অবস্থায় ফিরে আসুন। এ ছাড়াও সাইক্লিং, সুইমিং, স্কিপিং জাতীয় এক্সারসাইজ করতে পারেন। তবে যেকোনো ধরনের এক্সারসাইজ করার আগে বিশেষজ্ঞ ট্রেনারের পরামর্শ নেওয়া জরুরি। যদি আপনার শারীরিক কোনো সমস্য থাকে, সেক্ষেত্রে এক্সারসাইজ করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যোগাসন যোগাসন করলে শুরু শরীর সুস্থ থাকে না। এতে আপনার উচ্চতাও বাড়তে পারে। পাশাপাশি যোগাসনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এক্সারসাইজ ১ :তদাসন তদাসন এক ধরনের স্ট্রেচিং যোগাসন। সোজা হয়ে দাঁড়ান। হাতদুটো থাইয়ের ওপর রাখুন। সোজাসুজি তাকান। হাত একদম সোজা রাখবেন। এবার হাতদুটোকে মাথার ওপর তুলুন। খেয়াল রাখবেন কনুই যেন একদম সোজা থাকে। এরপর আস্তে আস্তে গোড়ালি ওপরদিকে পায়ের আঙুলের ওপর ব্যালেন্স করার চেষ্টা করুন। এরপর প্রথম পজিশনে ফিরে আসুন। তদাসন শরীরের মাসলগুলোকে স্ট্রেচ করে শরীরে অক্সিজেন বাড়িয়ে দেয়। যা উচ্চতা বাড়ানোর পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এ ছাড়াও বিভিন্ন ব্যালেন্সিং যোগাসন করতে পারেন।
আপনি যদি ২৪ বছরের কম হন তাহলে লম্বা হওয়ার জন্য নিচের ব্যায়মগুলো অনুসরণ করুন- http://i1.wp.com/www.healthbarta.com/wp-content/uploads/2015/02/h-4.jpg http://i0.wp.com/www.healthbarta.com/wp-content/uploads/2015/02/h-3.jpg http://i0.wp.com/www.healthbarta.com/wp-content/uploads/2015/02/h-2.jpg http://i0.wp.com/www.healthbarta.com/wp-content/uploads/2015/02/boy-uzatma-formulu-egzersizleri.jpg
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy