2 Answers
নিচের পয়েন্টগুলো খোয়াল করুন যদি সে সত্যিই ভালোবাসে তাহলে আপনিই বুঝতে পারবেন সে আপনার জীবন সম্পর্কে আগ্রহ দেখাবে। আপনার পরিবার, বন্ধু- বান্ধব এবং কর্মক্ষেত্র সম্পর্কে জানতে চাইবে আপনি তাকে যা যা বলেছেন সেগুলো মনে রাখবে। সে জানে কিভাবে আপনাকে হাসাতে হয় এবং কিভাবে মূহূর্তেই মন ভালো করে দিতে হয়। সে সব সময়েই আপনার মন ভালো করে দেয়ার চেষ্টা চালিয়ে যাবে। আপনার ব্যাপারে সে খুবই যত্নশীল থাকবে। আপনি কি খেতে চাইছেন, কি করতে চাইছেন, কোথায় যেতে আপনার ভালো লাগে এসব বিষয় সে মাথায় রাখবে সব সময়। সে আপনার সাথে এমন অনেক কিছুই শেয়ার করবে যা সে সবার সাথে করে না। এবং অনেক ক্ষেত্রে আপনাকে সে বলে নিবে যে এই কথাটি সে শুধু মাত্র আপনার সাথেই শেয়ার করছে কারণ সে আপনাকে বিশ্বাস করে। সে আপনার সাথে বেশ কিছুটা পথ হাঁটতে চাইবে। পাশা পাশি দুজন মিলে হাঁটা উপভোগ করবে সে। আর হাঁটার সময় আপনার ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলো কৌশলে জেনে নেয়ার চেষ্টা করবে। খুব মন দিয়ে শুনবে সে আপনার কথা। সে আপনার কাছে থাকতে পছন্দ করছে। এক সঙ্গে রিকশায় বসতে, হ্যান্ডশেকের ছলে হাত ধরতে, কিংবা হাটার সময় হঠাৎ করে হাতের সাথে হাত স্পর্শ করতে চাইবে সে। অর্থাৎ সে আপনাদের শারীরিক নৈকট্য উপভোগ করবে। আপনার জন্য বেশ সময় নিয়ে উপহার পছন্দ করবে সে। উপহার পছন্দ করার সময় আপনার পছন্দকেই গুরুত্ব দিবে সব সময়। আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে সে। কারণ সে আপনার সাথে ভবিষ্যত জীবনের স্বপ্ন দেখতে চায়। বিভিন্ন সময়ে ইশারা ইঙ্গিতে সে আপনাকে বুঝিয়ে দিবে আপনাকে তার পছন্দ। আপনাদের বন্ধু মহলে সে আপনার সুনামে পঞ্চমুখ থাকবে। আপনার সব গুণই তাকে মুগ্ধ করবে এবং সে আপনাকে এটা বিভিন্ন সময়ে ইশারায় বুঝিয়ে দিবে। আপনার সাথে কথা বলার সময় সে বিভিন্ন ভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবে এবং কিছুটা ইতস্তত বোধ করবে। খুব সাধারণ কথা বলতেও ঘাবড়ে যেতে পারে।
খুব সহজেই কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে ও আপনাকে পচ্ছন্দ করে বা ভালোবাসে কি না---- আপনাকে দেখে মিষ্টি হাসি দিলে... মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। এ কারণে হঠাৎ করে দেখেন যে সেই মেয়েটি প্রায়ই আপনাকে দেখে মিষ্টি করে হাসি দেয় তাহলে ভাববেন সে আপনাকে পছন্দ করে। আপনার চেয়ে কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ নয়---যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছেন। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে। আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’--যখন কোন মেয়ে রহস্য করে বলবে যে, আপনাকে কেউ পছন্দ করে, কিন্তু আপনি তা জানেন না। এমন ধরনের কথা বললে আপনি ধরে নিতে পারেন যে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। অকারণে আপনাকে ফোন দিলে--ভালোলাগার মানুষটিকে অকারণে ফোন দিতে ইচ্ছা করে। আর সে জন্যই যদি দেখেন আপনার পছন্দের মেয়েটি যদি আপনাকে অকারণেই ফোন দিয়ে থাকে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে। অন্য মেয়ের দিকে আপনি তাকালে যদি ঈর্ষান্বিত হয়---এটা মেয়েদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে পছন্দের মানুষটি যদি অন্য কোনো মেয়েদের দিকে তাকায় বা কথা বলে তাহলে তার প্রতি চরম ঈর্ষান্বিত হয়ে ওঠে। এমন ঘটনাটি যদি আপনার পছন্দের মেয়েটিও করে থাকে তাহলে ভাববেন সে সত্যিই আপনাকে ভালোবাসে। আপনার কাছাকাছি এসে কোনো কথা বললে------স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট দূরে থেকেই দুজন কথা বলে থাকে। কিন্তু যদি দেখেন যে সে আপনার সাথে কোনো কথা বলতে চাইলে নির্দিষ্ট দূরত্বের কিছুটা কাছেই এসে কথা বলছে তাহলে ভাববেন আপনার প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে।