গলা এবং মাথা ব্যাথা?
4 Answers
গলা ব্যাথা বন্ধ করার উপায়-- ১। গলা ব্যাথার জন্য গরম পানীয় খুব কার্যকর। আদা চা, কফি, মধু মিশানো জল, গরম দুধ প্রভৃতি গ্রহণ করুন। ২। গলা ব্যথা বেশি হলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন। অনেক সময় টনসিল ফুলে গলা ব্যথা হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ সেবন করুন। ৩। গলা ব্যথার সাথে যদি ঢোক গেলার সময় কাঁটা কাঁটা অনুভূতি হয় তবে ডাক্তারের পরামর্শ নিন। গ্ল্যান্ড ফুলে, গ্ল্যান্ডে ইনফেকশন হলে এরকম হয়ে থাকে। সময়মত চিকিৎসা না করালে পরবর্তীতে এটি থেকে জ্বর ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। মাথা ধরায় স্থায়ী উপকার পেতে এক গ্লাস কুসুম গরম পানিতে একটি লেবু বা অর্ধেক মাল্টা চিপে আধা চামচ লবণ মিশিয়ে খুব ধীরে ধীরে পান করলে উপকার পাবে। আর আপনি যখন কিছু খাবেন না, মানে যখন মুখে কিছু থাকবে না তখন একটা লবঙ্গ চুষতে থাকুন মাথা ধরা কমবে। এই সহজ দুটি উপায় বল্লাম।
মাথা ব্যাথায় করনীয় মাথা ব্যাথা বেশি হলে একটি প্লাস্টিকে কিছু বরফের টুকরো নিয়ে মাথায় ব্যাথা জায়গায় দিয়ে রাখতে পারেন৷ এতে মাথা ব্যাথা কম হবে৷ বরফ আপনার শিরার স্ফীতি কম করে৷ এতে ব্যাথা কম হতে পারে৷ 'মাথা ব্যাথা'- খুবই সাধারন অভিযোগ।মাথায় বিভিন্ন কারনে ও বিভিন্ন মাত্রায় ব্যাথা হতে পারে।ব্যাথা যদি খুব তীব্র ও প্রায়ই হয় তবে অবশ্যই ডাক্তারের সাহায্য নিতে হবে। গলায় ব্যাথা করনীয় : যেকোনো কাপড় মাফলারের মত গলায় জড়িয়ে রাখুন, সারা রাত সারা দিন যদি পারেন। কয়েক কোয়া রসুন একটা টেবিল চামচ সরিষার তেলে গরম করে নিয়ে তা গলায় মালিশ করতে পারেন, আরাম হয়। আদা দিয়ে চাও এ ক্ষেত্রে জনপ্রিয় উপশমকারী। দুই-তিন দিনে না কমলে অবশ্যই ডাক্তার দেখাবেন।
গলা ব্যথার করণীয়ঃ কুসুম কুসুম গরম পানিতে লবন দিয়ে কুলকুচি করতে হবে, গরম গরম চা খেতে হবে, ঠান্ডা পানি বর্জন করতে হবে, ইনশাল্লাহ গলা ব্যাথা কমে যাবে। মাথা ব্যথার করণীয়ঃ লেবুর খোসা মাথাব্যথা সারাতে বেশ কার্যকরী একটি জিনিস। লেবুর খোসার পেস্ট তৈরি করে হাতের কাছে রেখে দিতে পারেন। - প্রথমে ২/৩ টি লেবুর খোসা কেটে আলাদা করে নিন। - এবার শুধুমাত্র লেবুর খোসা বেটে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। - মাথাব্যথা শুরু হলে এই পেস্টটি কপালে লাগান বামের মতো করে। এতে তাৎক্ষণিক মাথাব্যাথা উপশম হবে।
ঘরোয়া উপায়ে কীভাবে গলা ব্যথা কমানো যায় এই বিষয়ে জেনে নিই, ঘরোয়া উপায়গুলো: ১। লবণ পানি আদিকাল থেকে গলা ব্যথার উপশম হিসেবে লবণ পানির ব্যবহার হয়ে আসছে। ১ কাপ গরম পানির মধ্যে ১/৪ চা চামচ লবণ মিশিয়ে নিন। দিনে ৩-৪ বার এই পানি দিয়ে কুলকুচা করলে গলার ফারিংগাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিস্কার করে ফেলে। এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে। ফলে গলা ব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায়। ২। গলা ব্যথা দূর করতে লেবুপানি: গলা ব্যথা দূর করতে লেবুপানি অনেক বেশি কার্যকরী। ১ কাপ পানির মধ্যে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন। এটি গলার ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে গলা ব্যথা কমিয়ে দেয়। ৩। গলা ব্যথা দূর করতে হলুদপানি হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা ব্যথা উপশম করে থাকে। ১ কাপ গরম পানিতে, ১/২ চাচমচ হুলুদ গুঁড়া এবং ১/২ চাচমচ লবণ মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন। কিছুক্ষণের মধ্যে গলা ব্যথা কমে যাবে। ৪। গলা ব্যথা দূর করতে লবঙ্গ চা ১ থেকে ৩ চামচ লবঙ্গের গুঁড়া পানির মধ্যে মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে গলায় কুলকুচা করুন। এতে অ্যান্টিব্যক্টিরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামাটরি উপাদান থাকে যা গলা ব্যথা কমিয়ে দেয়। ৫। গলা ব্যথা দূর করতে আদা, মধু লেবু পানি ১ চাচামচ আদা পাউডার/কুচি, মধু, ১/২ কাপ গরম পানি, ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্রথমে আদাপানি দিয়ে কুলকুচা করুন তারপর লেবুর রস, মধু, দিয়ে কিছুক্ষণ কলকুচি করে নিন। এটি আপনার গলা ব্যথা কমানোর সাথে সাথে আপনার গলা পরিষ্কার করে দেবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy