অামি শুধু ঘুমের সময় ছাড়া বাকি দিনের সময়গুলো অামার স্বাস্থ্য নিয়ে চিন্তা করি।অামি অাগে ও অনেক শুকনা ছিলাম।কিন্তু মাঝখানে অামলকি সিরাপ খাওয়ার পর স্বাস্থ্য ভালো ছিল।বর্তমানে এখন ছেড়ে দিয়েছি,অাবার ও একি অবস্থা।এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অামাকে ভালো একটা ওষুধে নাম বলুন যা ক্ষতি করবে না।অামি মোটামুটি খেতে পারছি কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছি।দয়া করে অামাকে একটা ভালো সমাধান দেন। ধন্যবাদ...
3050 views

3 Answers

আপনার ভাল লাগলে খেতে পারেন যেমনঃ পিউটন, অথবা হার্বোটন। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন|

3050 views

নিচে নিয়মগুলু অনুসরন করলে আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারবেন।এতে কোন টেনশন থাকবেনা।নিচে দেয়া হল: ১.সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা উচিত।মুখ ধুয়েই এক থেকে দুই গ্লাস পানি খা‌ওয়া ভাল।এতে সহজে কোন পেটের রোগ হয় না। ২.পানি খাবার পর কিছুক্ষন খোলা জায়গায় হাটা উচিত।সকালের বিশুদ্ধ বাতাস শরীরের জন্য বিশেষ উপকারী। ৩.খালি পেটে চা বা কফি খাওয়া ঠিক না ।খাবার আগে অবশ্যই কিছু খাওয়া প্রয়োজন। ৪.খাবার যতদূর সম্ভব নিয়মিত খাওয়া উচিত।খিদে না পেলে কখনই খাওয়া উচিত নয়,আবার খু্ব বেশী বা খুব কম খাওয়াও উচিত নয়। ৫.সপ্তাহে বা ১৫ দিনে একদিন উপবাস করলে পাকস্থলির কর্মক্ষমতা ঠিক থাকে।আমাবশ্যা বা পূর্ণিমাতে উপবাস করলে স্বাস্থ্য ভাল থাকে। ৬.খাবার সময় বেশি পানি খাওয়া ঠিক না।খাবার শেষ করার অন্তত ১ ঘন্টা পরে পানি খাওয়া উচিত তবে দিনে যত বেশি পানি পান করা যায় ততই ভাল।বেশি পানি পান করলে কোন ক্ষতি নেই। ৭.তাড়াতাড়ি বা অন্যমনস্ক হয়ে খাবার খাওয়া ঠিক না।খাবার সময় কথা বলা ঠিক না। ৮.খাবার ভালমত চিবিয়ে খাওয়া উচিত।খাবার যত চিবিয়ে খাওয়া যায় তত তাড়াতাড়ি হজম হয়। ৯.দুপুরে খাবার সময় ১২ টা এবং রাতে খাবার সময় ৯ টার আগে হওয়া উচিত।কেননা বেশি রাতে খেলে খাবার ঠিকমত হজম হয় না,তাই রাতে হালকা খাওয়া উচিত।অধিক রাতে দুধ ছাড়া কিছু খাওয়া ঠিক না। ১০.রাতে খাওয়ার অনন্ত আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে ঘুমাতে যওয়া উচিত। ১১.অতিরিক্ত পরিশ্রমের পর বিশ্রাম না নিয়ে খাওয়া ঠিক নয়, তেমনি খাবার পর অবশ্যই কিছুক্ষন বিশ্রাম নেওয়া দরকার। ১২.রোদ থেকে এসে বা অতিরিক্ত পরিশ্রমের পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাওয়া ঠিক না।

3050 views

আমি কি জানেন চিন্তাও একটা রোগ... অতিরিক্ত চিন্তা করলে তা আপনার শরীরের জন্য ক্ষতি.... আপনি ডাক্তারে পরামর্শ নিন.. ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ঔষধ খান... আর নিয়মিত শাক সবজি,রঙ্গিন ফল(আপেল,কমলা,ডালিম,কলা)ছোট মাছ,দুধ,কলিজা,ছোলা ইত্যাদি খান.... সপ্তাহে চার-পাচঁটা ডিম থেতে চেষ্টা করুন.. আর পানি পান করুন বেশি বেশি........ চিন্তা করা বাদ দিন সাথে যদি ধূমপান করে থাকেন তাও বাদ দিন... রাত জাগবেন না.. সময় মত ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন.. নিয়মমাফিক চললে আপনি অবশ্যই সু-স্বাস্থ্যের আধিকারী হতে পারবেন..

3050 views

Related Questions