1 Answers
ওষুধ ছাড়াই পিরিয়ডের ব্যথায় প্রশান্তি পাবার ৫টি উপায়-- ১। গরম সেঁক-পেট ব্যথায় গরম পানির সেঁক নিলে পেট ব্যথায় বেশ আরাম পাওয়া যায় এবং কিছুটা কম অনুভূত হয় ব্যথা। তাই গরম পানির সেঁক দেয়ার জন্য ব্যবহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ। ২।মনোযোগ সরিয়ে নিন-পেট ব্যথা শুরু হলে কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন।মনোযোগ অন্য দিকে সরে যাবে এবং পেট ব্যথা কম মনে হবে। ৩।ভিটামিনযুক্ত খাবার- ভিটামিন ই যুক্ত খাবার (চিনা বাদাম, পেস্তা বাদাম, বাঁধাকপি, আম ইত্যাদি), ভিটামিন বি৬ (ভাত, মাছ,ওটমিল, কলা ইত্যাদি), ভিটামিন বি১ (ডিম, মাছ, সবুজ সবজি, গম ইত্যাদি) খাওয়ার চেষ্টা করুন। এগুলো খেলে পেশীর সংকোচনজনিত ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। ৪।সুবিধাজনক অবস্থানে শুয়ে থাকুন। ৫।ম্যাসাজ-- পিরিয়ডের সময় শরীর ম্যাসাজ করিয়ে নিন ভালো কোনো পার্লারে গিয়ে অথবা ম্যাসাজে অভিজ্ঞ কারো কাছে। কারণ পিরিয়ডের সময় পুরো শরীর ম্যাসাজ করিয়ে নিলে শরীর শিথিল থাকে এবং তলপেট ব্যথা কিছুটা কম হয়। ফলে পিরিয়ডের সময় প্রশান্তি পাওয়া যায়। কপিরাইট ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy