আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?

7373 views

4 Answers

হ্যা। এটি তেমন কোন সমস্যা না। শরীরের মাংশের সমতা মাঝে মাঝে কমে যায়,আবার বাড়েও।এটি এই বয়সে যেকোন জায়গায় হওয়াটা স্বাভাবিক।ঘাবড়ানোর কিছু নেই।যদি খুব বেশি ফুলে যায় বা ব্যাথা অনুভূত হয় তবে গরম পানি ব্যবহার করতে ভুলবেন না।আর হাত লাগাবেন না ঐ জায়গায়।চুলকানি হলে ডাক্তারি পরামর্শ নিন।

7373 views Answered

আপনি বিস্ময় এর উত্তর না নিয়ে, ভাল কোন ডাক্তার কে দেখান, কেননা বিস্ময় এ অধিকাংশ লোক শুধু পয়েন্ট বারানোর জন্য ,যেমন-তেমন উত্তর দেয়,

7373 views Answered

এই রকম ৪ বছর আগে আমারও হয়েছিল । আমি হোমিওপ্যাথিক খেয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি । বিলম্ব না করে আপনি খুব ভাল থেকে একটা হোমিও ডাক্তার দেখান এবং পরামর্শ মতো ঔষধ সেবন করুন । অযথা দুশ্চিন্তা করবেন না । ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাল হয়ে যাবেন ।

7373 views Answered

আপনার যে সমস্যা হয়েছে, সম্ভবত সেটা এনালফিসার নয়তো পাইলা, আপনি একজন কলোরেক্টাল সার্জন ডাঃ দেখাতে পারেন, সব চেয়ে ভালো ডায়াগনোসিস হবে যদি ডাঃ চোখে দেখে বলে।

আপনি পেপে খেতে পারেন কাচা-পাকা দুটোই, লেবু খান, নরম খাবার ও বেশি করে পানি পান করুন। আর গরু-খাসি দুধ ডিম মাছ খাবেন না, আমীষ খেলে বাড়তে পারে, ফল সবজি ও সালাদ খেতে পারেন, ইসুব গুলের ভুষি সকাল রাতে দুবেলা খান।
এর পরেও না কমলে কলোরেক্টাল সার্জনের কাছে যান।
7373 views Answered

Related Questions

Next steps