আমার পায়ূ পথে সমস্যা?
আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার বয়স ১৯। গত দুদিন ধরে আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে? প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব।?
3199 views
2 Answers
আমি ইতোপূর্বে এ ধরনের সমস্যায় ভুগেছি। এটা মূলত ফোঁড়া । বেশি করে পানি ও শাকসবজি খেলে এ থেকে মুক্ত থাকা যায়। ডাক্তারের কছে গিয়ে ওয়াশ করিয়ে নিতে পারেন। তবে এটা অন্য কিছুও হতে পারে তাই প্রথমে আপনার ডাক্তার দেখানো সমুচিত কাজ হবে। কারণ তিনিই শুধুমাত্্র যথাযথ সমাধান দিতে পারবেন। তাই ডাক্তারের পরামর্শ নিন।
3199 views
Answered
আপনার এটা হেমোরয়েড বা অ্যানাল ফিস্টুলা হতে পারে।যদি পায়খানার সময় রক্ত আসে তাহলে হেমোরয়েড আর না আসলে ফিস্টুলা হবার সম্ভাবনাই বেশী। এটা ওই কিছুু কোষের বাড়তি হয়ে হতে পারে অথবা শিরাতে কোন প্রদাহের কারনে হতে পারে।এর জন্য আপনি একজন সার্জনের কাছে পরামর্শ করুন,উনি আপনাকে যা করতে হবে সেটা বুঝিয়ে বলবেন।
3199 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy