পায়ু পথে চুলকানী সমস্যা?
2 Answers
আপনি প্রতিদিন জায়গা টা পরিষ্কার করুন সাবান দিয়ে এরপর ভাল করে মুছে নিয়ে নিয়মিত ইচগার্ড, বি-টেক্স ইত্যাদি মলম ব্যাবহার করুন ঠিক হয়ে যাবে।
পায়ুপথে চুলকানি, এটা কয়েকটা কারনে হতে পারে,তবে সবচেয়ে সাধারন কারন হচ্ছে .) কৃমি, এরা ডিম পারার জন্য অন্ত্র থেকে বাহিরে বের হয়ে আসে তখন এদের নড়াচড়া করার জন্য চুলকানি হয়। .) গরমের সময় গা ঘেমে যায়,ওখানেও ঘাম জমে ফলে রেকটাম থেকে যে জীবাণু আসে সেটার গ্রোথ হয় ফলে সংক্রামণজণিত চুলকানি হতে পারে। .) পায়ুপথের চারপাশে যে লোম থাকে তার গোড়ায় সংক্রামণ বা সেখানের সোয়েট গ্ল্যান্ডের নালী বন্ধ হলেও হতে। .) টিনিসমাস নামক এক ধরনের সিমটোম এ হতে পারে। .) ছত্রাক দিয়ে সংক্রামণ হলে হতে পারে। .) অ্যালার্জি থেকে ও সমস্যাটি হতে বেশ দেখা যায়। এথেকে মুক্তি পেতে হলে কারন অনুসারে চিকিৎসা করতে হবে, যেমন কৃমি হলে কৃমিনাশক এলবেনডাজল, সংক্রামনের কারনে হলে পরিষ্কার থাকতে হবে, ডিটল দিয়ে ধুয়ে হবে, । ছত্রাক দিয়ে হলে এন্টিফাংগাল ঔষুধ ব্যাবহার করতে হবে। এলার্জির কারনে হলে একটা আন্ডারওয়ার না ধুয়ে একদিনের বেশী ব্যাবহার করা যাবে না ,এবং প্রয়োজন হলে এন্টিহিস্টামিন যেমন ফেক্সো ১২০ দিনে একটা থেকে দুটা খাওয়া যেতে পারে। সর্বোপরি সঠিক চিকিৎসার জন্য একজন চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়াটাই উচিৎ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy