1 Answers

ওষুধ ছাড়াই পিরিয়ডের ব্যথায় প্রশান্তি পাবার ৫টি উপায়-- ১। গরম সেঁক-পেট ব্যথায় গরম পানির সেঁক নিলে পেট ব্যথায় বেশ আরাম পাওয়া যায় এবং কিছুটা কম অনুভূত হয় ব্যথা। তাই গরম পানির সেঁক দেয়ার জন্য ব্যবহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ। ২।মনোযোগ সরিয়ে নিন-পেট ব্যথা শুরু হলে কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন।মনোযোগ অন্য দিকে সরে যাবে এবং পেট ব্যথা কম মনে হবে। ৩।ভিটামিনযুক্ত খাবার- ভিটামিন ই যুক্ত খাবার (চিনা বাদাম, পেস্তা বাদাম, বাঁধাকপি, আম ইত্যাদি), ভিটামিন বি৬ (ভাত, মাছ,ওটমিল, কলা ইত্যাদি), ভিটামিন বি১ (ডিম, মাছ, সবুজ সবজি, গম ইত্যাদি) খাওয়ার চেষ্টা করুন। এগুলো খেলে পেশীর সংকোচনজনিত ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। ৪।সুবিধাজনক অবস্থানে শুয়ে থাকুন। ৫।ম্যাসাজ-- পিরিয়ডের সময় শরীর ম্যাসাজ করিয়ে নিন ভালো কোনো পার্লারে গিয়ে অথবা ম্যাসাজে অভিজ্ঞ কারো কাছে। কারণ পিরিয়ডের সময় পুরো শরীর ম্যাসাজ করিয়ে নিলে শরীর শিথিল থাকে এবং তলপেট ব্যথা কিছুটা কম হয়। ফলে পিরিয়ডের সময় প্রশান্তি পাওয়া যায়।

3777 views

Related Questions

আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?
4 Answers 7373 Views