3 Answers
ইংরেজির ভয় ভীতি দুর করতে নিয়মিত ইংরেজি পেচাল পারুন। ভুল হোক, আর ঠিক হোক। ফাও পেচাল পারতে থাকেন। লজ্জা শরম সব সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নেন। কারণ ইংরেজি শিখতে চাইলে লজ্জা শরম এর মাথা খেতে হয়। রোজা রমজানের দিনে মাথা খাওয়ার চেয়ে ধুয়ে ফেলা ভাল। বন্ধু, বান্ধবী, বাবা-মা, শিক্ষক, আত্মীয়, অচেনা পথিক, ছোট ভাই, বড় ভাই সবার থেকে নির্দ্বিধায় সাহায্য নিন। যেকোনো সমস্যায় তাদের প্রশ্ন করুন। (অবশ্যই যে ইংরেজি তে ভাল তাকে প্রশ্ন করবেন, নয়তো অনন্ত জলিল হয়ে যেতে পারেন) বন্ধুদের সাথে যত পারবেন ইংরেজিতে বকবকাবেন, কারণ এদের সাথে ভুল করলেও সমস্যা নেই। বন্ধু বান্ধবের কাছে সাত খুন মাফ! এছাড়া আমার জানামতে একমাত্র বন্ধুদের কাছেই আমাদের লজ্জা বলে কিছু নেই। সুতরাং... নিয়মিত ইংরেজি পত্রিকা পরুন। অনলাইনে হোক আর অফলাইনে। কিচ্ছু বুঝেন নাহ? বুঝার দরকার নাই, মনে করেন কোন এক ২ বছরের বাচ্চা পেন্সিল দিয়া দাগাদাগি করছে। চোখ বুলায় জান। (একদিন না একদিন, একটা না একটা পরিচিত শব্দ চোখে পরবে আর সে থেকেই আগ্রহ বারবে) নিয়মিত ইংরেজি চলচিত্র দেখুন। ইচ্ছা না থাকলেও দেখতে হবে, কিছু করার নাই। তবে সুবিধার্তে একটু বাছাই করে সুশীল চলচিত্র দেখতে পারেন। বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান গুলো দেখুন। যেমনঃ Man VS Wild (আসলে, মানুষ বনাম পোকা), Worst case scenario, ইত্যাদি আরো মজাদার অনুষ্ঠান। ইংরেজ বক্তাদের কথা শুনুন। কিচ্ছু বুঝেন নাহ? সমস্যা নাই, শুনতে থাকেন। মনে করেন ২ বছরের বাচ্চা হাওমাও কইরা কথা বলা শিখতেছে। শুনতে শুনতে নিজেই বোঝা শুরু করবেন। যেমন একজন মা তার সন্তানের আধো আধো কথাই পুরো বুঝতে পারেন অন্য কেও বুঝতে না পারলেও। ইংরেজিতে যখন একটি বক্তব্য শুনবেন সাথে সাথেই সেটা মনে মনে আওড়াতে থাকুন। এবং ভাবুন এটা কেমন বক্তব্য? কোন সময়ে এটা প্রয়োগ করা যায়? ওইরকম একটা সুযোগ বুঝে বক্তব্য টা ছুঁড়ে মারুন। একটু হিট বক্তব্য হলে নিশ্চিত আপনার আশে পাশের লোকজন (সম্ভবত বন্ধু বান্ধব) আপনার দিকে হেলিকপ্টার এর মত তাকাবে! মানে কয়েক মিনিটের জন্য অন্তত আপনি হিরো টুকটাক বই, ডিকশনারি পড়াশোনা করুন। প্রতিদিন একটু একটু ইংরেজি শব্দ, বাক্য শিখতে থাকুন। আর যাই শিখবেন সেটা পরদিনই যে করেই হোক বাস্তব জীবনে প্রয়োগ করবেন।
ইংরেজী বিদেশি ভাষা হওয়ায় আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী এই বিষয়টিকে অত্যন্ত ভয় পায়।বিদেশি ভাষা ভয় লাগারই কথা। এ থেকে মুক্তি পেতে হলে নিয়মিত অনুশীলন ব্যাতীত অন্য কোনো উপায় নেই। এই বিষয়টাকেও অন্য সব বিষয়ের মতই স্বাভাবিক ভাবে দেখুন। অন্যান্যা বিষয়গুলোর চেয়ে এটাতে একটু বেশি সময় দিন। নিয়মিত অনুশীলন করতে করতে নিশ্চই একঘেয়েমি লেগে যাবে।যাবারই তো কথা। চিন্তা করবেন না বসে পড়ুন হাতে মোবাইল নিয়।ছবি দেখুন এবং পত্রিকা পড়ুন অবস্যই যেনো তা ইংলিশ হয়।কারন এটা পড়লে বা দেখলে আপনার ইংরেজি বিষয়টাতে অনেক সাহায্য করবে।তাই বলে সবসময় মোবাইল নিয়ে ব্যাস্ত থাকবেন না। পরিশেষে নিয়মিত অনুশীলন এবং তীব্র মনবোলও আপনাকে এই ভয় কে দুর করে দিতে পারে।
নিচের টিপসগুলি অনুসরন করুন: ১।আপনি নিয়মিত ইংরেজি প্রবন্ধ পড়ুন।যাতে আপনার উচ্চারনগুলু সঠিক থাকে। ২।ইংরেজি গ্রামার ভালো করে প্র্যাকটিস করুন। ৩।নিয়মিত বেশি করে শব্দ শিখুন। ৪।আপনি যে প্র্যাকটিসগুলো করতেছেন সেগুলু অন্যের সাথে আলোচনা করুন।কেউ না থাকলে আয়নার সামনে দাড়িয়ে চর্চা করুন। ৫।বিভিন্ন ইংরেজি খবর শুনুন। ৬।বেশি ইংরেজি লিখুন। ৭।যেগুলু শিখছেন আপনি সেগুলো অন্য কাউকে শিখান। আপাতত এ কাজগুলু করুন তাহলে দেখবেন ইংরেজি ভীতি দূর হবে।