6 Answers

আপনি রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান। আশা করি ভালো কাজে দিবে।

30017 views

আপনি যত ঔষধই ব্যবহার করেন না কেন এত তাড়াতাড়ি এটা ভাল হবে বলে মনে হয় না|আপনি লাল গোলাপের সাথে আমলকি বেটে দিলে সুফল পেতে পারেন|তবে এটা বংশগত হলে এটা নাও ভাল হতে পারে|

30017 views

খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দু—র হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাঁটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না। আর হ্যাঁ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরন নিষিদ্ধ। প্রতিদিন দিনের একফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন। মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না। এরপরও যদি চোখের নিচের কালো দাগ না যায় তবে ত্বকবিশেষজ্ঞ বা বিউটিসিয়ানের কাছে যেতে পারেন। সূত্র লাইফস্টাইল ম্যাগাজিন।

30017 views

আপনি জেনে অবাক হবেন যে কেবল ঘুম না হওয়া, কম্পিউটারের মনিটরের সামনে বসে থাকাই চোখের নিচে কালি পড়া কিংবা চোখ ফুলে যাওয়ার প্রাথমিক কারণ নয়। বরং নাসারন্ধ্রিতে সমস্যা, বংশগত সমস্যা, এলার্জি, মূত্রগ্রন্থিতে সমস্যা কিংবা রক্ত চলাচলে সমস্যা থাকার কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে। মূলত চোখের নিচের কালি হওয়ার পিছনে তিনটি কারণ থাকে। মানসিক চাপ বা দুশ্চিন্তাঃ চোখের নিচে কালি পড়ার খুব প্রচলিত একটি কারণ হলো কোন কারণে খুব বেশি চাপে থাকা বা কোন ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। পর্যাপ্ত ঘুম না হওয়াঃ কেউ যদি দিনে কমপক্ষে আট ঘণ্টা না ঘুমায়, তাহলে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে।আট ঘন্টা সম্ভব না হলে অন্ত ছয় ঘন্টা ঘুমানো উচিত। পানিশূন্যতাঃ শরীর থেকে অনেক বেশি মাত্রায় পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক এবং শরীর দূর্বল হয়ে যায়। এর ফলে চোখের নিচে কালি পড়ে। এখন গরম পরে গেছে, শরীর থেকে তাই ঘামও বের হয় প্রচুর। তাই পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে এর মাত্রাটা ব্যালেন্স করতে হবে। এ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললেই আপনার চোখের নিচে কালি পরবে না- -সকালে ঘুম থেকে উঠেই চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিলে অনেক উপকার পাওয়া যায় এবং এটি চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে। -চোখের নীচে কালোদাগ দুর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমাতে হবে৷ -মাল্টিভিটামিন খেলে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম খাওয়াও চোখের নিচে কালি দূর করতে সাহায্য করে। -বিভিন্ন ধরণের এলার্জির ওষুধ নাসারন্ধ্রির সমস্যা দূর করতে পারে। -লবণ কম খেলে এবং ধূমপান ছেড়ে দিলে রক্ত চলাচল বাড়ে। -যদি আপনার চোখ কচলানোর অভ্যাস থাকে, তাহলে সেটি বাদ দিন। কেননা এটি আপনার ত্বকের নিচের রক্ত কণাগুলোকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু যদি আপনার চোখের নিচে কালি পরেই যায় এরমধ্যে তাই আপনি কিছু প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন – •কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং চোখের নিচে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের কালো দাগ কমে যাবে। • চোখের নিচে যেখানে কালি পড়েছে, সেখানে আমলকী তেল লাগিয়ে ঘুমাতে যেতে পারেন। তাহলে চোখের নিচের কালি কমে যাবে বলে আশা করা যায়। সূত্র: প্রিয় লাইফ

30017 views

চোখের নিচে কালো দাগের কারণ ও মুক্তি পাওয়ার কৌশল মানুষের চেহারার সবচেয়ে সুন্দর একটি অঙ্গ চোখ এবং এটি খুব বেশি স্পর্শকাতর। চোখ মানুষের মনের কথা বলে দেয়। আর একজন মানুষের সাথে কথা বলতে গেলে সাবার প্রথমেই চোখের সাথে চোখের যোগাযোগ হয়। আর এর জন্য চাই চোখের বাড়তি যত্ন। আমাদের চোখের নিচের ত্বক অনেক বেশি স্পর্শকাতর এবং এর নিচে অনেক ছোট ছোট রক্তনালী বয়ে গেছে যারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং চোখের নিচের ত্বক কালো হতে থাকে। চোখের নিচের অংশে ফ্লুইড জমা হতে থাকার কারণে চোখের নিচটা ফুলে যেতে থাকে এবং চোখের নিচে কালি পড়ে। মহিলা ও পুরুষ উভয়েরই হতে পারে। চোখের নিচের কালো দাগ হবার অনেক ধরনের কারণ থাকতে পারে। ঘুম না হওয়া, কম্পিউটারের মনিটরের সামনে বসে থাকাই চোখের নিচেকালি পড়া কিংবা চোখ ফুলে যাওয়ার প্রাথমিক কারণ নয়। বরং নাসা রন্ধ্রিতে সমস্যা, বংশগত সমস্যা, এলার্জি, মূত্রগ্রন্থিতে সমস্যা কিংবা রক্ত চলাচলে সমস্যা থাকার কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে। কিন্তু এর মধ্যে অন্যতম কারণ হলো তিনটি- দুশ্চিন্তা চোখের নিচে কালো দাগ পড়ার খুব প্রচলিত কারণ হলো কোন কারণে খুব বেশি মানসিক চাপে বা কাজের চাপ থাকলে। পর্যাপ্ত ঘুম কেউ যদি দিনে কমপক্ষে আটঘণ্টা না ঘুমায়, তাহলে তার চোখের নিচে কালো দাগ পড়ার সম্ভাবনা থাকে। পানি শূন্যতা শরীর থেকে অনেক বেশি মাত্রায় পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক এবং শরীর দূর্বল হয়ে যায়। এরফলে চোখের নিচে কালো দাগ পড়ে। এর থেকে মুক্তি পেতে হলে করণীয়- – প্রচুর পরিমাণে পানি পান করুন। – খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখুন। – রোদে চলাফেরা করার সময় রোদচশমা ব্যবহার করুন। – রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আটঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের আগে রিলাক্স মুডে চলে যান। – যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না। – যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন। – মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়। – প্রতিদিন দিনের একফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন। চোখের নিচে কালো দাগ থেকে মুক্তি পাওয়ার কৌশল- ১. শসার রস চোখের কালো দাগ থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন শসার রস লাগান চোখের চারপাশে। ১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত সমস্যার সমাধান হবে। ২. টমেটোর রস একটি গোটা টমেটো চিপে রস বের করে নিন। একটি তুলোর বলের সাহায্যে এই রস চোখের চারপাশে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখের নিচের কালো দাগের পাশাপাশি চোখের ফোলা ভাবও দূর হবে। ৩. কাঠ বাদাম তেল ও দুধ ১ চা চামচ কাঠ বাদাম তেল ও ১ চা চামচ দুধ মিশিয়ে নিন ভালো করে। রাতে ঘুমুতে যাবার আগে পুরো মুখে লাগিয়ে নিন। চোখের নিচের কালো দাগ আক্রান্ত জায়গায় ভালো করে লাগাবেন। এতে চোখের নিচের কালো দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। ৪. পুদিনা পাতার রস পুদিনা পাতা হাতে পিষে নিয়ে এর রস চোখের নিচে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখের নিচের কালো দাগ দ্রুত দূর হবে। ৫. আলু আলু খোসা সহ বেটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্ট ব্যবহার করুন। ৬. টি-ব্যাগ টি-ব্যাগ চোখের নিচে কালো দাগ দূর করার একটি ভালো মাধ্যম। একটি টি-ব্যাগ নিন এবং পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ১০ মিনিট রেফ্রিজারেটরে রেখে দিন। তারপর বের করে চোখ এর উপর দিয়ে রাখুন। টি-ব্যাগ টি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। ৭. দুধ তুলার বল তৈরি করে তা ঠাণ্ডা দুধ এ ভিজিয়ে রাখুন। পরে তা চোখ এর চারপাশে লাগিয়ে রাখুন। শুকালে পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এর ব্যাবহারে চোখ এর কালো দাগ খুব তারাতারি দূর হবে। ৮. কমলা কমলার রস শুধু চোখের নিচে কালো দাগ দূর করে না সাথে ত্বক এর রংও উজ্জ্বল করে। কমলার রস পর্যাপ্ত পরিমাণ গ্লিসারিন এর সাথে মিশিয়ে চোখ এর উপর দিয়ে রাখুন। এতে আপনার ত্বক পরিষ্কার হবে এবং ত্বক এর রুক্ষতাও কমে যাবে। ৯. যোগব্যায়াম গবেষণা থেকে দেখা গেছে, টেনশন ও দুশ্চিন্তা থেকেই চোখের নিচে কালো দাগ এর উৎপত্তি। তাই আপনি যত কিছুই ব্যাবহার করুন আপনার চোখের নিচে কালো দাগ যাবে না, যদি আপনি চিন্তা মুক্ত না হন। চিন্তা মুক্ত হবার সব থেকে ভালো উপায় হল যোগব্যায়াম। মন, শরীর ভালো থাকলে তবেই সবকিছু ভালো থাকবে। জটিলতার জীবন থেকে মুক্তি পেতে মেডিটেশনও ভালো ফলাফল আনতে পারে। বংশগত ও এলার্জির কারণে হয়ে থাকলে চোখের নীচের কালচে ভাব দূর করা যায় না। তবে যদি রোদে পুড়ে, অনিদ্রা বা দুশ্চিন্তা থেকে চোখের নিচের কালো দাগ হয় তাহলে নিয়মিত পরিচর্যায় দাগ কমে আসে।

30017 views

চোখের নিচের কালো দাগ থেকে মুক্তির প্রাকৃতিক সহজ কিছু উপায়। •শসার রসঃ ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন শসার রস লাগান চোখের চারপাশে। ১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত সমস্যার সমাধান হবে। •টমেটোর রসঃ একটি গোটা টমেটো চিপে রস বের করে নিন। একটি তুলোর বলের সাহায্যে এই রস চোখের চারপাশে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেলের পাশাপাশি চোখের ফোলা ভাবও দূর হবে। •কাঠ বাদাম তেল ও দুধঃ ১ চা চামচ কাঠ বাদাম তেল ও ১ চা চামচ দুধ মিশিয়ে নিন ভালো করে। রাতে ঘুমুতে যাবার আগে পুরো মুখে লাগিয়ে নিন। চোখের নিচে ডার্ক সার্কেল আক্রান্ত জায়গায় ভালো করে লাগাবেন। এতে ডার্ক সার্কেল দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। •পুদিনা পাতার রসঃ পুদিনা পাতা হাতে পিষে নিয়ে এর রস চোখের নিচে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল দ্রুত দূর হবে।

30017 views

Related Questions