আমার চোখের নিচের কালো দাগ দূরীকরণ এর জন্য আমি কি করতে পারি অনেক দিন থেকে জমে আছে কালো দাগগুলো ?
5 Answers
গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর দাগ গুলিও অদৃশ্য হয়ে যাবে।
চোখের নিচে কালো দাগ দূর করতে যা যা করবেন : - পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে। - ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে। - পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত। - চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন। - মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। - প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান। - ধূমপান থেকে বিরত থাকুন। - দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন। - রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন। - ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন। - পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন। - ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন। - পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন। -আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন। - টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী। - নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন। চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
১) একটি আলু ঘষে তার থেকে রসটা নিয়ে পরিষ্কার তুলোয় লাগান।ঐ তুলো চোখের উপর রাখুন,খেয়াল রাখবেন চোখের পাতা এবং চোখের তলা যেন ভালোভাবে ঢাকা থাকে।১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ২) দিনে দুবার করে টম্যাটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান।খুব তাড়াতাড়ি ফল পাবেন। ৩) ৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুন।তারপর ক্ষতিগ্র্স্ত-তে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।এক সপ্তাহ রোজ লাগালেই ফল দেখতে পাবেন। ৪) আনারসের রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানান,১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ৫) রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান। ৬) পুদিনা পাতা বেটে লাগালেও খুব উপকার পাবেন,শুধু তাই নয় ক্লান্ত চোখের জন্যেও এটা খুব উপকারী। ৭) ডিমের সাদা অংশ নিয়ে চোখের চারপাশে লাগান,১৫ মিনিট লাগিয়ে রাখুন।এতে চোখের চারপাশের চামড়া টান টান হবে এবং ডার্ক সার্কেলও কমবে। ৮) শশার রস ডার্ক সার্কেলের জন্য খুবই উপকারী। শশার রস আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালে তাড়াতাড়ি কাজ হবে। ৯) দিনে দুবার করে গোলাপ জল লাগালে খুব উপকার পাবেন।২০ মিনিট রাখুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ১০) দু ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে লাগান এবং আস্তে আস্তে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন,সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন
নারিকেল তেল, অল্প পরিমানে হলুদ আর সাথে ময়দা মিশিয়ে পেষ্ট আকারে তৈরি করে চোখের নিচে লাগান, এটা ২০ থেকে ২৫ মিনিট রাখুন কালো দাগ কমে যাবে ।। সাথে রাত জাগা আর দুশ্চিন্তা পরিহার করুন...
চোখের নিচের কালো দাগ সরাতে কয়েকটি টিপস: খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না! হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫ – ২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন। পুদিনা পাতার রস চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। চোখের কালো ভাব দূর করতে বরফ আসাধারণ কাজ করে। বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন। কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি চোখকে আরো উজ্জ্বল করে তোলে। ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা চোখের নিচে কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে বের করে চোখ বন্ধ করে ১০ মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে। দিনে দুবার করে টম্যাটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান।খুব তাড়াতাড়ি ফল পাবেন। ৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুন।তারপর ক্ষতিগ্র্স্ত-তে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।এক সপ্তাহ রোজ লাগালেই ফল দেখতে পাবেন। আনারসের রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানান,১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy