আমি ভাত খাবার পর পেটে কেমন গুর গুর শব্দ করে, আর পায়খানা পরিস্কার হয় না। কোনো কোনো সময় খেতে ইচ্ছে করে না। আমি দিনে ২-৩ লিটার জল পান করি। সময় মতো খাবারও খাই তবুও একই সমস্যা। দয়া করে প্রতিকার বলে দেবেন?
#চিকিৎসা #পেটে সমস্যা #পেটের সমস্যার সমাধান
3886 views

5 Answers

আপনি হামদর্দ এর চিকিৎসা রিতে পারেন। আর একজন সুস্থ ব্যাক্তির জন্য প্রতিদিন ৮ লিটার পানি পান করা উচিত।

3886 views

আপনার এ রোগের চিকিৎসায় প্রথম কথা হলো আপনার অভয় দেয়া, সাহস যোগানো। সাহস দেয়া মানে এই নয় যে, আপনাকে বোঝানো, ভাই টেনশন করবেন না, রোগটা ভালো হলে ঠিক হয়ে যাবে। আপনাকে বোঝাতে হবে এটা খুবই সাধারণ একটা সমস্যা। এতে ভয়ের কিছু নেই। টেনশনমুক্ত জীবনযাপন করলে,আত্মবিশ্বাস বাড়ালে এবং খাবারের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করলে এ রোগ এমনিতেই ভালো হয়ে যায়। আপনার পাতলা পায়খানা বেশি হলে অবশ্য শাক-সবজি বা ফাইবার জাতীয় খাবার খুব কম খাবেন। এতে কাজ না হলে ডায়ারিয়া রোধী ওষুধ যেমনÑ লোপেরামাইড, কোডেইন ফসফেট, কোলেস্টাইরামিন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এতেও কাজ না হলে অ্যামিট্রিপটাইলিন (২৫মি.গ্রা.) প্রতি রাতে কমপক্ষে তিন মাস খেয়ে দেখতে পারেন। অন্যদিকে আপনার কষা পায়খানা বেশি হয় তাদের উচিত বেশি পরিমাণে শাক-সবজি খাওয়া। এতেও কাজ না হলে ইসবগুলের ভুষি খাওয়া যেতে পারে। বাজারে টেগরোটোল গ্রুপের ওষুধ পাওয়া যায় যা সেবনে আপনার বেশ ভালো ফল পেতে পারেন। তলপেটে ব্যথা বা বুদবুদ আওয়াজ কমাতে মেবেভারিন গ্রæপের ওষুধ খাওয়া যেতে পারে। সুখ ভোগে না ত্যাগে তা বোঝা যায় টয়লেট থেকে বের হওয়ার পর। আপনি খুব বেশি তৃপ্ত হয়ে একমাত্র মেয়ের নাম তৃপ্তি রাখতেই পারেন। কিন্তু সেই তৃপ্তি আইবিএসের মতো বিরক্তিকর পায়খানার সমস্যায় ভুগলে সব সময় অতৃপ্ত মন নিয়ে তাকে টয়লেট থেকে বের হতে হবে। ফলে ছন্দায়িত জীবন গদ্যময় হয়ে যাবে। পেটের এ ধরনের সমস্যায় তাই অবশ্যই একজন মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এ জাতীয় সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিন, ভোগে নয় ত্যাগেই সুখী হোন।

3886 views

শুধু সময়মত খাবার খেলে চলবে না। খাবার পরিমিত পরিমানে খেতে হবে। বেশি খাবার খেলে এ অসুখের সম্ভবনা থকে।বদহজম থেকেই এ রোগের সৃষ্টি হয়। আপনার সমস্যা বারার আগেই আপনাকে ডাক্তারের সরনাপন্য হতে হবে।

3886 views

আপনার গ্যাস্টিক এর সমস্যা রয়েছে তাই খাবার খাওয়ার পর ও পেট গুড়গুড় করে পেট ফাঁপা থাকে তাই পায়খানা ঠিক পরিষ্কার হয়না.. আপনাকে ডমপেরিডোন (Efodio10) খেতে হবে ৩বেলা পেটে সমস্যার জন্য এবং সাথে গ্যাস্টিক এর ঔষুধ এসওমিপ্রাজল (neptor20) ২বেলা খাওয়ার আগে আর বেশি করে পানি পান করবেন আশা করি উপকার পাবেন সমস্যা দূর হবে।

3886 views

আপনে domperidone grupe  আর pancreatin grupe এর drug খাবেন। আসা করি ভালো হয়ে জাবেন।

3886 views