diploma engineering সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
আমি দাখিল ssc পাস করেছি।এখন আমি কম্পিউটার engineering করতে চাই।কোথায় ভর্তি হলে ভাল হবে?কেমন টাকা খরচ হবে?? ভর্তি হতে কি কি যোগ্যতা প্রয়োজন??? plz
2607 views
1 Answers
আপনি সরকারি পলিটেকনিক এ ভর্তির জন্য আবেদন করলে জিপিএর ভিত্তিতে রেজাল্ট দিবে, আপনি আপনার জিপিএ অনুযায়ি বিষয় বরাদ্দ পাবেন। সরকারি পলিটেকনি এ ভর্তির জন্য গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩ সহ জিপিএ ৩.৫ পেতে হবে। বেসরকারিতে কমপক্ষে ২.০০ পেতে হবে। সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০ হাজার টাকা। বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ একটু বেশি। সেখানে প্রতিষ্ঠান ও বিষয় ভেদে খরচ পড়বে আলাদা-আলাদা। সে ক্ষেত্রে ৯০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকার মতো খরচ হবে। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য বিশ্বব্যাংক ও কানাডার যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। অনেক প্রতিষ্ঠান জনপ্রতি মাসিক ৮শ’ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে থাকে।
2607 views
Answered