Noroot Firewall এই Apps সম্পর্কে বিস্তারিত জানতে চাই৷
4082 views

1 Answers

এই অ্যাপটি দিয়ে আপনি ফোনের যাবতীয় অ্যপ সমূহের ইন্টারনেট এক্সেস কন্ট্রোল করতে পারবেন। কোনো অ্যাপ যদি ইন্টারনেট ব্যাবহার করতে চায় তাহলে উক্ত অ্যাপটি একটি নোটিফিকেশন দিবে, সেটিতে টাচ করে Allow বাটনে ক্লিক করলে উক্ত অ্যাপটি ইন্টারনেট ব্যবহারের অনুমতি পাবে, আর Deny বাটনে ক্লিক করলে অ্যাপটি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেনা। অ্যাপ ওপেন করে Start বাটনে ক্লিক করুন, একটি পপআপ আসবে >> I trust this app এ টিক দিয়ে Confirm ক্লিক করুন। App সেকশন থেকে আপনি কোন কোন অ্যপকে Wi-Fi বা Cellular ডাটা ব্যবহারের অনুমতি দিবেন তা নির্ধারণ করতে পারেন। অনাকাঙ্ক্ষিত ডাটা খরচ এড়াতে এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন। Root ফোন হলে এই কাজটি Droidwall অ্যাপ দিয়ে আরও ভালোভাবে করা যায়।

4082 views

Related Questions