Opera Max এই Apps সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
2 Answers
ব্যান্ডউইথের খরচ কমাবে অপেরা ম্যাক্স। মোবাইল ওর্য়াল্ড কংগ্রেসে এজন্য অপেরা ম্যাক্স বাস্তবমুখী অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিতি পেয়েছে। ব্যান্ডউইডথ সেভ করার লক্ষ্য নিয়েই অপেরা ম্যাক্স তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিজেদের ব্রাউজারে (যেমন: অপেরা মিনি) এর ব্যবহার শুরু করেছে। এটি ওয়েব পেজের পাশাপাশি ভিডিও, ছবি এবং অন্যান্য ডাটাও সংকুচিত করতে পারছে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার পদ্ধতি অনেক সহজ। এটি শুধু স্টার্ট করে রাখলে তা ব্যকগ্রাউন্ডে থাকবে এবং ডাটার পরিমান বাঁচাবে। অপেরা জানিয়েছে এটি সাধারনভাবে ব্যাবহারের ফলে মোবাইলের ৫০ শতাংশ ব্যান্ডউইডথ খরচ কমাবে। যার ফলে মোবাইলে ডাটা বিল অনেক কম আসবে। এই অ্যাপ্লিকেশনটি শুধু অ্যানড্রয়েডেই ব্যবহার করা যাবে। অপেরার কর্তৃপক্ষ জানিয়েছেন, আইওএস ডিভাইসেও এটি ব্যাবহারের জন্য কাজ করা হচ্ছে। তবে সেটা কবে কার্যকর হবে এ ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। অপেরা ম্যাক্স গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
দ্রুতগতির ও কার্যকর ওয়েব অভিজ্ঞতা : ওয়েব থেকে কম ডাটা ডাউনলোডের মানে গ্রাহকের ফোনে মোবাইল ব্রাউজিং আরো দ্রুততর হবে। ওপেরা ম্যাক্সের কম্প্রেশন ফিচারের মাধ্যমে গ্রাহকরা নেটওয়ার্ক জট এড়িয়ে দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। অ্যাপ ব্লক করা এবং ডাটা লিকেজ প্রতিরোধ : অপেরা ম্যাক্সের মাধ্যমে গ্রাহকরা অপ্রোয়জনীয় অ্যাপগুলোকে চিহ্নিত এবং সেগুলোকে ব্লক করে দিতে পারেন। এই অ্যাপগুলোর জন্য গ্রাহকের অজ্ঞাতে অপ্রয়োজনীয় ডাটা খরচহয়ে থাকে।
আরো ভিডিও দেখার সুযোগ পাবেন গ্রাহকরা : অপেরা ম্যাক্সই একমাত্র অ্যাপ যা ভিডিওর আকার ছোট করে এবং ভিডিও বাফারিংয়ের পরিমাণ লক্ষণীয় পরিমাণে কমিয়ে আনে।