আমি একটি মেয়েকে ভালবাসি কিন্তু আমরা একে অপরকে দেখিনাই শুধু ছবিতে ছাড়া। আমরা বিবাহ করতে চেয়েছিলাম কিন্তু মেয়েটি খুব মিথ্যা কথা বলে যেমন সবসময় ফোন ওয়েটিং থাকে যদি জিঙ্গেস(Ask) করি তাহলে বলে যে আম্মু,চাচ্চু'র সাথে কথা বলছিলাম এখন আমিও তার মায়া কাটিয়ে উঠতে পারছিনা। কেননা মেয়েটা হালকা কালো, এবং সে প্রচুর মায়ার মায়ার কথা বলে এবং এও বলে আমি অসহায় আমাকে মাফ করে দাও। আমি তাকে ছেড়ে দিতে চাই এখন আমার কি করা উচিত।
3054 views

2 Answers

১) একেবারেই যোগাযোগ বন্ধ করে দিন অনেক কষ্ট লাগে দীর্ঘদিনের যোগাযোগের অভ্যাসটিকে হুট করে বন্ধ করে ফেলতে কিন্তু তারপরও চেষ্টা করতে হবে। প্রাক্তন প্রেম ভুলতে চাইলে একেবারে যোগাযোগ বন্ধ করে ফেলুন, আপনি চাইলেও যাতে তার সাথে যোগাযোগ করতে না পারেন এমন কিছু করুন এবং তিনিও আপনার সাথে যাতে পুনরায় যোগাযোগ না রাখতে পারেন সেই ব্যবস্থা নিন সবার প্রথমেই। ২) নিজেকে ব্যস্ত রাখুন কাজের মধ্যে মানুষ তখনই ভাবতে বসেন যখন অবসর সময় কাটান। অতীত অনেক সুখ দুঃখের স্মৃতি অবসর সময়েই মনে পড়ে যা ভুলতে দেয় না একেবারেই। তাই এই স্মৃতিগুলো থেকে যতোটা সম্ভব দূরে থাকুন। নিজেকে কাজের মধ্যে নিয়ে যান যাতে ভাবার ফুরসত না মেলে। ৩) রাত জাগা বন্ধ করুন রাতের অন্ধকার অনেকের মনেই আঁধার ডেকে আনে। দিনের বেলা কাজ করে, অন্যান্য সকলের সাথে কাটিয়ে একটু হলেও ভুলে থাকা যায় যা রাতে একেবারেই সম্ভব হয় না, কারণ রাতে সচরাচর সকলে একাই থাকে। তাই যতো রাত কম জাগবেন ততোই আপনার জন্য মঙ্গল। মনে পড়বে না এবং খারাপ লাগাও কমে যাবে। ৪) নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসুন অনেকেই ব্রেকআপের পর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে মনোকষ্টে ভুগে একেবারেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু ভেবে দেখুন, একহাতে কখনোই তালি বাজে না। আপনার যদি দোষ থেকে থাকে তাহলে তারও ভুল ছিল। নিজের আত্মবিশ্বাস হারাতে দেবেন না। এতে ক্ষতি আপনারই। ৫) জেদের বশে নয় নিজের জন্য সঙ্গী খুঁজুন সঙ্গী ছেড়ে চলে গিয়েছে বা ব্রেকআপ হয়েছে সে কারণে জেদ করে, প্রতিশোধ নেয়ার কারণে নতুন কাউকে খুঁজবেন না। নিজের আত্মবিশ্বাস ফিরে এলে নিজের জীবনে নতুন আরেকজনের জায়গা করে নিন। নতুন মানুষটিকে চেনার পেছনে সময় দিতে গিয়ে দেখবেন অতীতের সব কিছুই ফিকে হয়ে আসবে।

3054 views

নিচের টিপসগুলু দেখতে পারেন কাজে লাগে কিনা: পরিবারের সাথে কথাটি শেয়ার করুন: অনেকে ভয় পান এই ধরনের কথা নিজের পরিবারের সাথে শেয়ার করতে। ভাবেন পরিবারের সদস্যরা খারাপ ভাবে নেবেন। কিন্তু আপনি নিজের পরিবারের চাইতে বেশি সাপোর্ট অন্য কোথাও পাবেন না এই অবস্থায়। আপনার সাথে তারাই সব চাইতে বেশি সময় থাকতে পারবেন। তাদের আনন্দময় সঙ্গ আপনার অতীত ভুলতে অনেক বেশি সহায়তা করবে। তাই পরিবারের সবার সাথে না হোক অন্তত সব চেয়ে কাছের মানুষটির সাথে শেয়ার করুন মনের কথা। বন্ধুবান্ধবের সাথে সময় কাটান: বন্ধুবান্ধবের সাথে যতোটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন যে বন্ধুটি আপনাকে খোঁচামূলক কথা শোনাবে এবং অযথা কথা বলবে তার থকে দূরে থাকবেন এই সময়। যে আপনার আসল বন্ধু হবে তিনি আপনাকে সময় দেবেন এবং আপনার সাথে সেধরনেরই ব্যবহার করবেন যাতে আপনি আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা সম্পর্কে কিছু মাথায় না আনেন। এভাবে আপনি সহজেই ভুলে যেতে পারেবন তাকে। নিজেকে ব্যস্ত রাখুন পছন্দের কোনো কাজে: আপনার যা করতে ভালো লাগে সে কাজে মনোনিবেশ করুন। নিজেকে ব্যস্ত রাখুন। আপনি যতো ব্যস্ত থাকবেন অতীত আপনার মন থেকে ততো দ্রুত মুছে যাবে। যখনই তার কথা মনে পড়বে তখনই আপনি যদি আপনার মনোযোগ সরিয়ে নিতে পারেন তা আপনার জন্যই ভালো হবে। যোগাযোগের চেষ্টা করবেন না বা কোনো যোগাযোগ রাখবেন না: অনেকে আছেন মনে করেন সম্পর্ক ভাঙার পরও যোগাযোগ রাখতে পারলে কিংবা যোগাযোগ থাকলে হয়তো ভবিষ্যতে সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আপনি কেন এই হয়তোর আশায় বসে থাকবেন। আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা হয়তো নতুন কারো সাথে জড়িয়ে পরবেন এবং এর পরও আপনি আশায় বসে থাকবেন তা তো সম্ভব নয়। যতদিন আপনাদের মধ্যে যোগাযোগ থাকবে ততোদিন আপনি তাকে ভুলতে পারবেন এবং নিজের কষ্ট বাড়িয়েই যাবেন। এর থেকে যোগাযোগ একেবারে বন্ধ করে দিন। মনে রাখবেন ‘চোখের আড়াল হলে, মনে আড়াল হয়’। নতুন কারো সাথে কথা বলুন: প্রত্যেকটি মানুষেরই দ্বিতীয় একটি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। আপনি অতীত নিয়ে ধরে বসে থাকলে, এবং আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকার আশায় থাকলে আপনার নিজেরই ক্ষতি। আপনি যদি তাকে ভুলতে চান তবে সব চাইতে সহজ একটি উপায় হলো নতুন কাউকে নিয়ে চিন্তা করা। আপনার চিন্তায় যখন নতুন একজন আসবেন তখন প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে আপনি আপনাআপনিই ভুলে যাবেন।

3054 views

Related Questions