দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এখন কি করব?

আমার বয়স 15,প্রতিদিন 3 বেলা ভাত আর পর্যাপ্ত পরিমাণে পানি খাই, শারীরিক পরিশ্রম করি না, এছাড়াও কামরাঙা ও বরই ছাড়া বেশি ফলমূল খেতে পারিনা, দিনদিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কিছুই মনে রাখতে পারছি না, এখন কি করতে পারি?
3661 views

3 Answers

একটি নির্দিষ্ট বয়সের পর মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। এটি স্বাভাবিক। তবে আপনার যে বয়স, তাতে এখনই স্মৃতিশক্তি কমে যাওয়ার কথা নয়। আমাদের ইসলাম ধর্মে স্মৃতিশক্তি বাড়ানোর কয়েকটি উপায় বলে দেয়। আপনি সেগুলি চেষ্ট করে দেখতে পারেন। নিচের লিংক থেকে বিস্তারিত জানতে পারবেন: http://www.banglanews24.com/fullnews/bn/355402.html

3661 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আপনার স্মৃতি শক্তি কমে নি বরং আপনার হয়তো অরিয়েন্টেশন বা এ জাতীয় কিছুু হচ্ছে। এর পেছনে কারন হতে পারে ঘুম না হওয়া, শরীর অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি। আপনি পর্যাপ্ত খাবার খাবেন এবং দিনে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাবেন, দেখবেন ঠিক হয়ে গেছে।তারপরও সমস্যা টি থাকলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।

3661 views Answered

স্মৃতিশক্তি বাড়ানোর ৩টি উপায় নিচে দেয়া হল: ১) ঘাসের ঘ্রাণ নিন: অনেক বছরের গবেষণায় ব্রিসবেনের, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টগন দেখতে পান যে তাজা ঘাসের সুঘ্রাণ মস্তিষ্কের দুটি অংশকে স্টিমুলেট করতে সহায়তা করে, যারা হচ্ছে amygdala (যা আমাদের আবেগের জন্য দায়ী) এবং hippocampus (যা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে)। আর এই স্টিমুলেশনের কারণে শ্বাসের সাথে তাজা ঘাসের সুঘ্রাণ নেয়া মানসিক চাপ দূর করে মস্তিষ্ক রিলাক্স করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। ২) চুইংগাম চিবোন: বিশ্বাস করুন আর নাই করুন না কেন চুইংগাম চিবোনোর সাথে আমাদের মস্তিষ্কের সগাজ ভাব এবং স্মৃতিশক্তি বৃদ্ধির দারুণ সংযোগ রয়েছে। দুটি গবেষণার ফলাফল হিসেবে জার্নাল অ্যাপেটিটে ২০০২ এবং ২০০৪ সালে প্রকাশ করা হয় এই তথ্যটি। এই গবেষণায় দেখা যায় যারা চুইংগাম বেশি চিবোন কোনো কিছু শেখার সময় তারা অন্যান্যদের তুলনায় ভালো রেজাল্ট করে থাকেন। আর এর কারণ হিসেবে গবেষকগণ বলেন, চুইংগাম চিবোনোর কারণে হার্ট রেট বেড়ে যায় এবং সেই সাথে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ে যা স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। ৩) ক্যাফেইন: ক্যাফেইনের খারাপ দিকগুলো সকলেই জানেন, কিন্তু এই তথ্যটি জানেন কি, ক্যাফেইনের রয়েছে মস্তিষ্কের সজাগ ভাব এবং স্মৃতিশক্তি বাড়ানোর দারুণ ক্ষমতা রয়েছে? বিগত ৫ বছরের বেশ কয়েকটি গবেষণায় দেখা যায় যে, ক্যাফেইন শর্ট টার্ম মেমোরি এবং নারীদের মধ্যে স্মৃতিশক্তি হারানো প্রতিরোধ করতে বিশেষভাবে কার্যকরী। তবে ভালো ফলাফল পেতে অবশ্যই পরিমিত ক্যাফেইন গ্রহণ করা উচিত। নতুবা এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শারীরিক ক্ষতি হতে পারে।

3661 views Answered

Related Questions

Next steps