স্মৃতিশক্তি খুব দূর্বল কি করা যায়?
6 Answers
স্মৃতিশক্তি খুব দূর্বল হওয়ার অনেক কারণ আছে যেমন অতিরিক্ত চিন্তা, টেনশন মন বিষন্নতা, শরীর দুর্বলতা এইসবের কারণে স্মৃতি শক্তি লোপ পায়, এখন করনীয় হচ্ছে : সবসময় মনোযগী থাকা, চিন্তা টেনশন কম করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, পরিমিত ঘুমানো, স্মৃতি শক্তি বাড়ানোর জন্য কিছু খাবার বেশী গ্রহণ করা যেমনঃ পাতা কপি ও পালং শাক, সামুদ্রিক মাছ, বাদাম এবং বীজ দানা ইত্যাদি আর চিন্তা শক্তি বাড়ানোর জন্য হামদর্দ এর balarista সিরাপ টা সেবন করতে বলুন এতে অপুষ্টি, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, স্মায়ুবিক দুর্বলতা, মন বিষন্নতা সব দূর হয়ে যাবে। আর মানসিক কোনো কারণ সংগত যদি সমস্যা থাকে তাহলে ডাক্তার এর পরামর্শ গ্রহণ করতে বলুন।
কচি বেলপাতা খাঁটি ঘিয়ে ভেজে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। আবার ব্রাহ্মী শাক এমন একটি ভেষজ উপাদান, যা স্মরণশক্তি বৃদ্ধির নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। মস্তিষ্ককে সজীব করার একটি আয়ুর্বেদিক উপায় হলো – দশটি কাঠ বাদাম, দুটি ছোট সাদা এলাচ, দুটি শুকনা খেজুর একটি মাটির পাত্রে আগের দিন পানিতে ভিজিয়ে রাখুন। পরেরদিন সকলে বাদামের খোসা ছাড়িয়ে, এলাচের দানা বের করে, শুকনো খেজুরের বিচি বের করে এক সাথে ৩০ গ্রাম চিনির সাথে মিহি করে বেটে নিতে হবে। এই মিশ্রণ ২৫ গ্রাম মাখনের সাথে মিশিয়ে প্রতিদিন খেলে মস্তিষ্ক সজীব থাকে এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়।
১। প্রতিদিন ঘুমানোর ঠিক আগ মুহুর্তে ৫ মিনিট চোখ বন্ধ করুন। এরপর সারাদিন কি কি কাজ করেছেন তার একটা লিস্ট মনে মনে করুন। ২। এবার কোন কাজ গুলো আগে করেছেন তার ধারাবাহিক একটা লিস্ট মনে মনে করে ফেলুন। ৩। কোন কাজ গুলো আপনার সঠিক ভাবে সম্পন্ন হয়েছে তারও একটা লিস্ট মনে মনে একে ফেলুন। ৪। এবার ভাল করে যাচাই করে দেখুন আজকের কোন কাজ বাদ পরে গেছে কি না? এবার এভাবে কয়েকদিন প্রাকটিস করতে থাকুন হিসেবে কোন কাজ যদি এড়িয়ে যান ভুলেও হতাশ হবেন না। এভাবে এক সপ্তাহ আগে যে কাজ গুলো করেছেন তার মনে করার চেষ্টা করুন... মানুষের ব্রেন একটা অতি আশ্চার্যজিনিস- যে স্মৃতি গুলো আপনি মনে করছেন ভুলে গেছেন তা অক্ষুন্ন আছে- একটু পরে বা অন্য কোন সময় ঠিকই মনে করতে পারবেন (এটা নিয়ে বেশী চিন্তা করার কিছু নাই) আমার জানা মতে থানকুনি পাতা, কচি শুকনা বেল ঘি এর সাথে ভেজে খেলে স্মৃতি শক্তি বেড়ে যায় । তবে উপরের ব্রেন এর প্রাকটিস করা অবশ্যই ভাল । ধন্যবাদ । Memosarf - নামে একটি ক্যাপসুল পাওয়া যায় যাহা কিনা আপনার মস্তিকের দুর্বলতা, হৃদযন্ত্রের দুর্বলতা কাটিয়ে আপনার দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে...!!
১) নিজের প্রতিটি কাজ লিখে রাখার অভ্যাস--স্মৃতিশক্তি বাড়ানোর একটা সহজ উপায় হল নিজের মত করে কাজের রুটিন তৈরি করা, আর সেটা পালন করা। রুটিন পালন করে কোনও কাজ করলে আমাদের মস্তিষ্ক অনেক বেশি মনে রাখতে পারে। আমরা যে কাজটা করেছি বা করব সে সবই যদি লিখে রাখি। কোন কাজটা করব আর কোন কাজটা করব না। বা কোন কাজটা করা হল বা করা হল না। সে সবই লিখে রাখলে সহজেই তা মনে থাকে। ২) ভিডিও গেম নয় 'ব্রেন গেম' খেলা-ভিডিও গেম নয় খেলুন ব্রেন গেম। ইন্টারনেটে ব্রেন গেমের নানা রকম ভিডিও দেখুন। দাবা খেলুন। তবে ভাল না লাগলে শুধু স্মৃতিশক্তি বাড়াতে হবে বলেই ব্রেন গেম খেলব, দাবা খেলব এমনটা করতে যাবেন না। ৩) রুটিন করে মস্তিষ্ককে দিনের একটি বিশেষ সময় ব্যস্ত রাখা-রুটিন করে মস্তিষ্ককে দিনের একটা বিশেষ সময়ে ব্যস্ত রাখুন। যেমন ধরুন প্রতিদিন সকালে শব্দছকের খেলা অভ্যাস করুন। কিংবা ছেলে মেয়েদের পড়ানোর ফাঁকে নিজে একবার নামতটা মুখস্থ করুন ৪) প্রচুর পরিমাণ জল, দুধ খাওয়া-খাদ্যাভাসের সঙ্গে স্মৃতিশক্তির দারুণ একটা সম্পর্ক রয়েছে। ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। গোরুর দুধ, জল বেশি করে খান। ৫) অফিস কিংবা কাজ থেকে বাড়ি ফেরা এক পথে নয়-একই পথে রোজ বাড়ি না ফিরে একটু অন্য পথে ফিরুন। একঘেঁয়েমি কোনও কাজ মস্তিষ্কের স্মৃতিশক্তি কমিয়ে দেয়। সমীক্ষায় দেখা গিয়েছে অফিস কিংবা কাজ থেকে বাড়ি ফিরতে অন্য কোনও পথে বাড়ি ফিরলে স্মৃতিশক্তি বাড়ে। ৬) নতুন কোনও কাজ শেখার চেষ্টা করা-নতুন কোনও কাজ শেখার চেষ্টা করলে স্মৃতিশক্তি বাড়ে। এই যেমন ধরুন আপনি হয়তো কাগজের প্লেন তৈরি করতে জানেন না। সেটা শিখে নিয়ে তৈরি করুন। কিংবা নতুন কোনও কাজ করতে শুরু করুন। স্মৃতিশক্তি এতে বাড়বে। মানসিক চাপ থেকে এড়িয়ে চলুন। মানসিক চাপ বাড়লে স্মৃতিশক্তি কমতে শুরু করে। বন্ধু ও পরিচিতজনের সংখ্যা বাড়ান এবং তাদের সাথে গড়ে তুলুন গঠনমূলক সুন্দর সামাজিক সম্পর্ক। ৭) মনে করার সময় বাঁ হাতের আঙুল মুঠো করা-যখন কোনও জিনিস মনে করবেন তখন বাঁ হাতের আঙুলগুলি মুঠো করে রাখুন। গবেষণা বলছে বাঁ হাতে মুঠো করলে মস্তিষ্কে এমন একটা বার্তা যায় যা আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। ফোন নম্বর মনে রাখার এটা একটা দারুণ অস্ত্র। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ৮) ঘুমোনোর আগে নতুন কিছু শেখা-রাতে শোওয়ার আগে নতুন কিছু শেখার চেষ্টা করুন। মনে করার চেষ্টা করুন সারাদিন কী করলেন। আর হ্যাঁ, পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। নির্ঘুম শরীর অনেকাংশেই মনের ক্ষমতার উপর প্রভাব ফেলে। তাই ঘুম হতে হবে ঠিকঠাক।
স্মৃতিশক্তি বাড়ানোর কিছু উপায় জেনে নিন--- - সকালের নাশতা সময় মত খাবেন, কোনভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজেরমাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থরহয়ে পড়ে। - গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে,যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। - বেশি করে কিশমিশ খাওয়া খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিশমিশ আছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বোরন। প্রতিদিন ৩.২মিলিগ্রাম বোরন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা ১০ শতাংশ বাড়বে। ২৫গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে ৩.২মিলিগ্রাম বোরন। - একটানা ঘুমান, একটানা ঘুমালে মাথার সেলিব্রাল অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সেলিব্রাল মানুষের চিন্তার গতি ও সঠিকতা নির্ধারণ করে। সেজন্য পর্যাপ্ত ও গভীর ঘুম মানুষেরস্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। - যে হাত বেশি ব্যবহার করা হয় না,সেটা বেশি করে চর্চা বা ব্যবহার করুন।
আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দু’আ করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে আমরা নিন্মোক্ত দু’আটি পাঠ করতে পারি, “হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।” [সূরা ত্বা-হাঃ ১১৪] তাছাড়া যিকর বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “…যখন ভুলে যান, তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন…” [সূরা আল- কাহ্ফঃ ২৪] তাই আমাদের উচিত যিকর, তাসবীহ (সুবহান আল্লাহ), তাহমীদ (আলহামদুলিল্লাহ), তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবীর (আল্লাহু আকবার) – এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy