2 Answers

আবাবিল পাখি.... ধন্যবাদ

2938 views Answered

আবাবিল শব্দের অনুবাদ করা হয়েছে, ঝাঁকে ঝাঁকে, যা একটার পর একটা আসে। কারও কারও মতে, শব্দটি বহুবচন। অর্থ পাখির ঝাঁক-কোন বিশেষ প্রাণীর নাম নয়।

সুতরাং আবাবিল হল ইসলাম ধর্মের মূলগ্রন্থ কুরআনের সূরা ফীলে বর্ণিত এক অলৌকিক পাখি, যা কাবা ধ্বংস করতে আসা আকসুম রাজ্যের রাজা আবরাহার হস্তিবাহিনীকে ক্ষুদ্র কঙ্করাঘাতে ধ্বংস করেছিল বলে মুসলিমরা বিশ্বাস করে।

কুরআনে পাখিটি বোঝাতে "তইরন আবাবিল-طَيْرًا اَبَابِيلَ শব্দটি ব্যবহৃত হয়েছে এবং বাংলায় শব্দটি অনুবাদ করা হয়েছে ঝাঁকে ঝাঁকে পাখি হিসেবে। আর এই আবাবিল পাখি কর্তৃক আবরাহার হস্তিবাহিনী ধ্বংস হয়েছিল।

অনেকে আবাবিল দ্বারা এক প্রকার পাখি বুঝিয়ে থাকেন, কিন্তু আসলে তা নয় বরং আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে।


2938 views Answered

Related Questions

Next steps