6 Answers

পীর প্রথা ইসলামের নামে একটি জাহেলী প্রথা। কুরআন হাদীসে যার কোন ভিত্তি খুজে পাওয়া যায়না। আর যেখানে পীর প্রথায় যায়েজ নয়, সেখানে কোন পীর ধরার প্রশ্নই আসেনা।

3178 views Answered

পীর ধরে জান্নাতে প্রবেশ করবেন এই কথার কোন ভিত্তি নেই। ইসলামকে বুঝুন,মানুন ও কুরআন অর্থসহ পড়ুন। পৃথিবীতে বড় পীর আপনার মা-বাবা।

3178 views Answered

পীর ধরা এবং মুরীদ হওয়া সম্পূর্ণ নাজায়েয কাজ। এটি না ছিল রাসূল (ছাঃ)-এর যুগে, না ছিল ছাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈদের যুগে। পরবর্তীকালে কিছু লোক অমুসলিমদের অনুকরণে নিজেরা পীর সেজে মূর্খ লোকদের মুরীদ বানিয়ে বিনা পুঁজির ব্যবসা করছে। যদিও তাতে কোন মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় না এবং এই বিশাল ব্যবসায় কোন আয়করও দিতে হয় না। মহান আল্লাহ তার ‘অসীলা’ অর্থাৎ নৈকট্য অন্বেষণ করতে বলেছেন (মায়েদাহ ৩৫)। এর অর্থ ‘পীর’ বা কোন মাধ্যম ধরা নয়। বরং এর অর্থ ‘তাঁর আনুগত্য ও সন্তুষ্টির মাধ্যমে’ তাঁর নৈকট্য সন্ধান করা (ইবনে কাছীর, উক্ত আয়াতের তাফসীর দ্রঃ)। রাসূলুল্লাহ (ছাঃ) পীর ধরতে বলেননি। বরং তাঁর এবং তাঁর খুলাফায়ে রাশেদীনের সুন্নাত অাঁকড়ে ধরতে বলেছেন (আবুদাঊদ, মিশকাত হা/১৬৫)।

3178 views Answered

পীর ধরা অবৈধ কাজ এবং মহাপাপ।কারন পীর আপনার জন্য কিছুই করতে পারবে না।সে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ভাবে ধোকা,ভন্ডমি,প্রতারনা করে থাকে।ইসলাম একে অনুমোদন করে না।আর ইসলাম যা অনুমোদন করে না তা আপনি কেন অনুমোদন করবেন

3178 views Answered

পীর আপনি ধরতে পারবেন, তবে আপনার পিতা মাতার অনুমতি নিয়ে, তা ছাড়া না|

3178 views Answered

আপনি যদি সুস্থ্য মস্তিস্কের প্রাপ্ত বয়স্ক সচেতন মানুষ হন তাহলে কোরআন-হাদিসের দেখানো পথ অনুসারে চল্লেই যথেষ্ট আলাদাভাবে কোন স্বঘোষিত মহাজ্ঞানী পীরকে অনুস্বরন করার নুন্যতম কোন প্রয়োজন নেই। আর আমাদের চারিপাশে পীর নামধারী যে সকল স্বঘোষিত মহান ব্যাক্তিদের দেখি তাদের ও তাদের পরিবারের জীবন-যাপন অনেকটা রাজকিয় কায়দায়, তারা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ‍তাদের আয়ের উৎসগুলি হচ্ছে অসংখ্য অন্ধ ভক্তের দানের টাকা আর বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি অবৈধ দখল করে ব্যাবসা করা।

3178 views Answered

Related Questions

Next steps