1 Answers

রাযিয়াল্লাহ বলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দু‘আ করা হয়। সাথে সাথে তাঁর প্রতি সম্মানও প্রদর্শন করা হয়। এ ধরনের বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের সালফে সালেহীনদের থেকে নির্দিষ্ট একটি নিয়মও চলে আসছে। আর তাহলো, আমাদের মহানবী হযরত মুহাম্মাদ সা. এর নামের শেষে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা। অন্যান্য নবী-রাসূলগণ ও ফিরিশতাদের ক্ষেত্রে শুধু ‘আলাইহিস সালাম’ বলা। সাহাবায়ে কিরাম এর ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহু’ বলা। আলিম উলামা, পীর মাশায়িখদের যারা ইন্তিকাল করেছেন, তাদের বেলায় ‘রাহমাতুল্লাহি আলাইহি’ বলা। কাজেই এর ব্যতিক্রম করা মাকরূহ। কদাচিত যদি হয়ে যায়, তাহলে গুনাহ হবে না। তবে এ ব্যাপারে সদা সতর্ক থাকা জরুরী।- ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩১৫, আল-মুহীতুল বুরহানী: ৬/৪০, ফাতাওয়া খানিয়া: ৪/৩৭৭।

2944 views Answered

Related Questions

Next steps