6 Answers
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমুতে যান :- প্রতিদিন একই সময়ে ঘুমুতে যাওয়ার অভ্যাস করুন। কোনো ভাবেই এই সময়ের পরে ঘুমুতে যাবেন না। সকল ধরণের কাজ নির্দিষ্ট সময়ের আগে করে ফেলার চেষ্টা করুন এবং একই সময়ে প্রতিদিন ঘুমুতে যান। ঘুমানোর সময় নির্দিষ্ট হলে প্রতিদিনের অনিদ্রাজনিত সমস্যা দূর হবে। ঘুম না আসলে বিছানা থেকে উঠে পড়ুন :- ঘুম না আসলে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে সময় পার করতে যাবেন না। এতে ঘুম আসবে না। ঘুম না আসতে চাইলে বিছানা থেকে উঠে কোনো কাজ করার চেষ্টা করুন। এমন কোনো কাজ করুন যাতে করে অবসাদগ্রস্থ হয় শরীর। অথবা মেডিটেশন করুন। তখন আপনাআপনিই ঘুম চলে আসবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন :- রাতে যেমন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করা উচিৎ তেমনি সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিৎ অনিদ্রা দূর করার জন্য। অনিদ্রার কারণে রাতে যদি দেরি করে ঘুমানো হয় তারপরও সকালে একটি নির্দিষ্ট সময়ে উঠুন যত কষ্টই হোক। এতে করে রাতে আপনার মস্তিষ্ক বিশ্রামের জন্য তৈরি হবে এবং অনিদ্রা দূর হবে। ক্যাফেইন জাতীয় সকল খাবার থেকে দূরে থাকুন :- চা/কফি স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তবে দিনে ৩ কাপের বেশি নয়। এবং যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য চা/কফি থেকে দূরে থাকাই ভালো। বিশেষ করে ঘুমের আগে চা/কফি একেবারেই খাবেন না। ঘুমুতে যাবার অন্তত ৬ ঘণ্টা আগে চা/কফি খাবেন। এর চাইতে বরং গরম এক গ্লাস দুধ খান ঘুমানোর আগে। গরম দুধ ঘুমের উদ্রেক করে। এখন আমরা ঘুমানোর সময়ে কয়েকটি ভুল পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ১. বেডে চিন্তা- ভাবনা করা শয়নকক্ষ শুধু ঘুমানোর জন্যে এ কক্ষে অন্যান্য কাজ করা ভালো নয় । ঘুমানোর ১৫ মিনিট আগে আপনারা কাগজে আপনাদের উদ্বেগের কথা ও সমাধানের উপায় লিখুন , যাতে ক্লান্তির পর ভালভাবে ঘুমানো যায় । ২. সংখ্যা হিসাব করা অনেক লোক মনে করেন ঘুমানোর সময় সংখ্যা হিসাব করা ঘুমের জন্য সহায়ক, কিন্তু তা একটি ভুল উপায় । সংখ্যা হিসাব করার সময় মানুষের মাথা উত্তেজিত হয়ে থাকে, ফলে স্বাভাবিক ঘুম হয় না । ৩. ঘুমতে না পারলেও বেডে শুয়ে থাকা বিছানায় শুয়ে থাকার সঙ্গে ঘুমানোর সম্পর্ক রয়েছে । যদি আপনার ঘুমানোর সময় খুব কম হয় , তাহলে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকবেন না । ঘুম ভাঙ্গার পর বিছানা ছেড়ে দিন । যদি ক্লান্ত লাগে তাহলে আবার বিছানায় ফিরে গিয়ে ঘুমাবেন । আরো পড়তে নিচের লিংকে যান -------↓ http://www.adhunikhomeopathy.com/2014/07/insomnia.html?m=1
ঘুম ঘুম ভাব দুর করার জন্য নিম্নোক্ত কাজ করতে পারেন অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।এছাড়া সকালে চিনিযুক্ত খাবার Sugary foods খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে যার কারণে ঘুম ঘুম ভাব চলে আসে।
আপনি নিজেকে কর্মব্যস্ত রাখবেন।কাজ করলে ঘুমে ধরতে পারবে না।অলসতা থাকলে পরিহার করুন।সবসময় স্থির থাকবেন না কারন এতে ঘুম আরও চেপে বসবে।তবে নিজেকে কর্মব্যস্ত রাখাই শ্রেয়...
পড়তে পড়তে যদি চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসে,তবে হাতের বইটি নিয়ে চলে যান ছাদে বা অন্য কোনো উন্মুক্ত স্হানে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার পড়তে বসুন। এইটা করতে না পারলে অন্তত এক রুম থেকে আরেক রুমে কিছু সময়ের জন্য চলে যান। চোখে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। হালকা ধরনের কিছু নাস্তা বা খাবার যেমন-বাদাম,চিপস,চানাচুর ইত্যাদি খেতে পারেন। (এইটা পরীক্ষিত পদ্ধতি,আমি নিজে ট্রাই করেছি। যতক্ষণ মুখে বাদাম,চানাচুর থাকে ততক্ষণ ঘুম আসেনা। হে হে হে) চা,কফি বা অন্য কোন সুস্বাদু পানীয় পান করতে পারেন। (এইটা আমার বেলায় কাজে দেয়না,চা খাইলে উল্টা আমার দুচোখে রাজ্যের ঘুম নেমে আসে।) সহপাঠীর সাথে কিছু সময় গল্প করতে পারেন। কবিতা আবৃত্তি করলেও অনেক সময় অলসতা দূর হয়। উঁচ্চস্বরে গান গাইতে পারেন। (যাদের গলা বেসুরে,তাদের গান গাওয়ার দরকার নাই) বসার ধরন পরিবর্তন করলেও অলসতা দূর হয়। সিঁড়ি বেয়ে কয়েকবার উঠা নামা করুন। বই পরিবর্তন করুন,মানে যে সাব্জেক্ট পড়ছিলেন সেটা পরিবর্তন করে অন্যটা পড়ুন।
সব সময় নিজেকে ব্যাস্ত রাখার চেষ্টা করবেন,, আড্ডা দিবেন,, বেড়াবেন তারপর নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন।। এবাবে কয়েকদিনের অভ্যাস গড়ে তুলুন।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy