4 Answers

আপনি ঘুমাতে গেলে মোবাইল দূরে রাখবেন৤ঘুমানোর আগ পর্যন্ত পড়ালেখা করুন যাতে মানসিক শ্রম হয়,এতে করে তাড়াতাড়ি ঘুম আসবে৤সকালে কষ্ট হলেও ফজরের নামায পড়ার চেষ্টা করুন,আস্তে আস্তে তাড়াতাড়ি উঠার অভ্যাস হয়ে যাবে৤

3026 views Answered

ছাত্র হলে আপনি স্বভাবতই ১২ টায় ঘুমানোর কথা। যেহেতু আপনি সকালে ওঠতে পারেন না তাই আপনি একটু তারাতারি শুয়ে পডবেন। শোয়া অবস্মহায় কোন টেনশন নিবেন না। মোবাইল ইউজ করবেন না। আর সকালে এলার্ম দিয়ে রাখবেন। প্রতিদিন সকালে ওঠার জন্য ছোট ছোট পুরষ্কারের ব্যবস্হা করবেন।

3026 views Answered

কথায় আছে মানুষ অভ্যাসের দাস। কিছু কাজ/বিষয় আপনা আপনি হয়ে যায়। আবার কিছু বিষয় আছে যা আমরা চেষ্টা করলেই করতে পারি। রাতে ঘুম আসার ব্যাপারটা হয়ত সরাসরি আমাদের হাতে নেই। কিন্তু একটু চেষ্টা করলে হয়ত কাজটা সহজ হবে। যেমন রাতে মোবাইল/ কম্পিউটার /টিভি এইসব নিয়ে বসে থাকলে এমনিতেই সময় পার হয়ে যাবে এবং ঘুম আসতেও দেরী হবে। তাই রাতে এইসবের কাছ থেকে দূরে থাকা ভাল। রাতে পড়ার প্রতি একটু সময় দিতে হবে। পড়া শেষ করে ১১টার দিকে শুয়ে পড়তে হবে। প্রথম দিকে ঘুম আসতে একটু সময় লাগলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আর সকালে ঘুম থেকে ওটার বিষয়টা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর নির্ভর করে। ইচ্ছা যদি থাকে যে, আমি ঘুম থেকে উঠবই তবে আসলেই ঊঠা যাবে। একটু মন থেকে চেষ্টা করেই দেখুন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার চেষ্টা করুন।

3026 views Answered

ছাত্র হিসেবে রাত ১২ টা খুব বেশি রাত না। তবে তবুও যদি আপনার কাছে মনেহয় যে আরও তাড়াতাড়ি ঘুমাতে হবে তাহলে এই কাজগুলা করে দেখবেন। ১। সন্ধা থেকে পড়তে বসবেন। সন্ধার পর সময় ভাগ করে পড়ালেখা, খাওয়া, টিভি দেখা, বিনোদন করবেন। সবকিছু ১১ টার ভিতর শেষ করবেন। ২। শোবার আগে এক গ্লাস গরম দুধ বা একটি কলা খেতে পারেন। আর রাতের খাওয়া অবশ্যই শোবার ১ ঘন্টা আগে শেষ করবেন। ৩। শোবার আগে ব্যায়াম করবেননা। এতে আপনার মস্তিষ্ক আরো উত্তেজিত হয়ে যাবে। ৪। শোবার ৩০ মিনিট আগে থেকে মোবাইল, গেম, ফেসবুক বন্ধ করুন। সকালে ওঠার জন্য মোবাইলে আলার্ম দিয়ে রাখতে পারেন, তবে মোবাইল মাথার থেকে এক হাত দুরে রাখবেন। ৫। দিনে ঘুমানোর অভ্যাস ত্যাগ করবেন। দিনে না ঘুমিয়ে বিকেলে মাঠে গিয়ে খেলাধুলা করবেন, যাতে আপনি ক্লান্ত হয়ে যান। ৬। যখন ঘুমাতে চান তার ৩০ মিনিট আগে বিছানায় যাবেন। যেমনঃ ১২ টায় ঘুমাতে চাইলে ১১ টা ৩০ এ বিছানায় যাবেন। ১১ টা ৩০ এ চাইলে ১১ টায় যাবেন। কারন ঘুম আসার জন্য ৩০ মিনিট সময় দিতে হবে। ৭। বিছানায় শুয়ে নড়াচড়া করবেননা। এতে ঘুম ছুটে যাবে। চুপচাপ পছন্দসই পজিশনে শুয়ে থাকবেন। ৮। মাথা থেকে সব রকমের সব চিন্তা দুর করে ফেলুন। মাথায় অন্য কোনো কথা থাকলে শত চেষ্টা করলেও ঘুম আসবেনা। ৯। সকালে ঘুম থেকে উঠে বাইরে ৩০ মিনিট দৌড়াবেন। এভাবে অভ্যাস করতে থাকবেন। প্রথম প্রথম ফল পাবেননা। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

3026 views Answered

Related Questions

Next steps